জাতীয়

বিমানবন্দরে ১৮ ব্রাহমা গরু জব্দ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কাস্টম হাউস ১৮ টি ব্রাহমা জাতের গরু জব্দ করেছে। সোমবার (৫ জুলাই) দুপুরে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে গরুগুলো।

ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার জানান, বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানি করার কোনো অনুমতি নেই। অন্যদিকে গরু আমদানিকারকদেরও পাওয়া যাচ্ছে না। তাই আমরা এগুলো জব্দ করেছি।

জানা যায়, গরুগুলোর আমদানিকারকের জায়গায় মোহামম্দপুরের ‘সাদিক এগ্রো’ র নাম লেখা রয়েছে। তবে বিমানবন্দরে গরুগুলো এলে কেউ তা নিতে আসেননি। তাই আপাতত গরুগুলোকে প্রাণিসম্পদ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা