জাতীয়

বাংলাদেশের সহযোগিতা চায় কসোভো

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কসহ নানা খাতে সহযোগিতা চেয়েছে ইউরোপের রাষ্ট্র কসোভো। দেশটিতে অনাবাসী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পাওয়া মোশাররফ হোসেন ভুঁইয়া সে দেশের রাষ্ট্রপতি ড. ভিয়োসা ওসমানি সাদ্রিয়ঁ’র কাছে পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতি এ সহযোগিতার আহ্বান জানান।

বার্লিনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় রাষ্ট্রদূত স্বাধীনতার জন্য কসোভো ও বাংলাদেশের মুক্তিকামী মানুষের একই রকমের ত্যাগ স্বীকার ও মুক্তি সংগ্রামের বিষয় উল্লেখ করেন।

কসোভোর প্রতি বাংলাদেশের সমর্থনের আশ্বাস জানিয়ে তিনি বলেন, কসোভোর পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ সবসময়ই প্রস্তুত আছে। এ ছাড়াও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত ও অভূতপুর্ব সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়েও রাষ্ট্রদূত, কসোভোর রাষ্ট্রপতিকে অবহিত করেন।

পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় রাষ্ট্রদূত কসোভোর রাষ্ট্রপতিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন।

রাষ্ট্রপতি, রাষ্ট্রদূতকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও ফলপ্রসূ ও মজবুত করা সম্ভব। এ ছাড়া করোনা মহামারি প্রতিরোধ ও ভ্যাকসিন সমস্যা, বিনিয়োগ ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন সম্ভাবনা, দ্বৈত কর পরিহার চুক্তি সম্পাদন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টের জন্য ভিসা প্রক্রিয়া সহজিকরণ, দুদেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও ফলপ্রসূ সংযোগ ইত্যাদি বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।

বৈঠক শেষে কসোভোর রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য রাষ্ট্রদূতের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

রমজানের আগেই ২ হাজার ইউনিয়নের নির্বাচন চায় ইসি

আগামী বছরের শুরুতেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আ...

চীনের প্রাচীরের সামনে অসহায় বাংলাদেশ, ৭ গোল হজম

এশিয়ান গেমস হকির সবুজ আঙিনায় লাল-সবুজের জার্সিধারীদের জন্য দিনটি ছিল বেশ হতা...

শিক্ষাক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

শিক্ষাক্ষেত্রে যারা বিশেষ অবদান রাখছেন, এমন গুণিজন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা