জাতীয়

রফিকুল আমীনের জুম মিটিংয়ের ঘটনায় ৮ কারারক্ষী প্রত্যাহার

রিজস্ব প্রতিবেদক: ডেসটিনি-২০০০ লিমিটেডের এমডি রফিকুল আমিন কারাগারের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মুঠোফোন ব্যবহার ও জুম মিটিংয়ে অংশ নিয়েছেন; এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। এ ঘটনায় আট কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সুভাষ কুমার বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি বিএসএমএমইউয়ে দায়িত্বে থাকা আট কারারক্ষীকে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে একজন প্রধান কারারক্ষী আছেন। বাকি সাতজন সাধারণ কারারক্ষী। প্রত্যাহার আটজনকে সাধারণ ডিউটি দেওয়া হবে।

দুই মাস ধরে রফিকুল আমিন বিএসএমএমইউ চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে থাকার কারণ হিসেবে ‘ডায়াবেটিসের সমস্যা’র কথা উল্লেখ করেছেন।

রফিকুল আমিনের বিরুদ্ধে অভিযোগ, তিনি কেবল কাগজে-কলমে ‘অসুস্থ’। হাসপাতালে থেকে দিব্যি ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। মোবাইল-ইন্টারনেট ব্যবহার করে জুম অ্যাপে নিয়মিত মিটিংও করছেন। সংবাদমাধ্যমের কাছে এমন জুম মিটিংয়ের দুটি ভিডিও রেকডিং এসেছে। যার একটি এ বছরের মে মাসের এবং আরেকটি জুন মাসের।

জানা গেছে, অর্থের বিনিময়ে রফিকুল আমিন হাসপাতালে থেকেই এই অনৈতিক ও বেআইনি সুবিধা নিয়েছেন। তিনি হাসপাতালে দায়িত্বরত কারারক্ষীসহ অন্য কারো কারো সহযোগিতায় এসব ঘটাতে পারেন। বিষয়টি প্রকাশ হওয়ায় আট কারারক্ষীকে প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

গাজায় যুদ্ধবিরতির মাঝেও চলছে ইসরায়েলি ধ্বংসযজ্ঞ

চুক্তি স্বাক্ষরের এক বছর পার হলেও গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধবিরতি...

৪৯তম বিসিএস: বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে...

চোখের সামনে মুছে যাচ্ছে মানসুরি গ্রাম

লেবাননের দক্ষিণাঞ্চলের সবুজ পাহাড়ে ঘেরা মানসুরি গ্রামটি আজ যেন এক জীবন্ত ট্র্...

বিএনপি নিশ্চিত করবে আইন সবার জন্য সমান: তারেক রহমান

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছ...

সংসদ সদস্য পদ থেকে মিষ্টির পদত্যাগ

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা