জাতীয়

সড়কে রয়েছে পুলিশের চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক : প্রধান সড়কগুলোতে কিছু পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স, পোশাক প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানের কর্মী আনা-নেওয়ার গাড়ি, বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের গাড়ি ও সংবাদমাধ্যমের গাড়ি চলতে দেখা গেছে। তবে যান চলাচল নিয়ন্ত্রণে পুলিশের কঠোর ভূমিকা লক্ষ্য করা গেছে। যার ফলে তারা প্রায় প্রত্যেকটি গাড়ি চেক করার চেষ্টা করছেন। তারাও প্রত্যাশা করেন, করোনাভাইরাস নিয়ন্ত্রণে ঢাকাবাসী তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর, শংকর, জিগাতলা, সিটি কলেজ মোড়, রাসেল স্কয়ার, সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, শ্যামলী, কল্যাণপুর ও গাবতলীতে পুলিশের চেকপোস্ট দেখা দেছে।

এ বিষয়ে জানতে চাইলে ধানমন্ডি ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ আহসান বলেন, ‘আমরা প্রায় প্রত্যেকটি গাড়ি চেক করছি। এছাড়া জরুরি সেবার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্তে আইডি কার্ড দেখা হচ্ছে। সকাল থেকে আমার মাঠে নেমেছি।’

এদিকে গাবতলীর সড়কে তেমন কোনো যানবাহন দেখা যায়নি। যে দু’একটির দেখা মিলেছে সেগুলো পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান কর্মীদের গাড়ি। এছাড়া কয়েকটি কাভার্ড ভ্যান, পিকআপ চলাচল করতে দেখা গেছে। সেখানে দায়িত্বে থাকা সার্জেন্টরা বলছেন, এই পথ ধরে পণ্যবাহী গাড়িগুলো ঢাকার বাইরে যাচ্ছে বেশি। এছাড়া সাভার-আশুলিয়াগামী পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মীদের কিছু গাড়ি ঢাকা থেকে বের হচ্ছে।

ট্রাফিকের মিরপুর বিভাগের এডিসি মো. সোহেল রানা বলেন, ‘গাবতলী পয়েন্টে সকাল থেকে তেমন কোনো চাপ নেই। সকালে কাভার্ড ভ্যানের একটু চাপ ছিল, আর কিছু গার্মেন্টসের গাড়ি। এখন তো একেবারেই চাপ নেই। মনে হয় ঢাকাবাসী লকডাউন মানছেন, তাই গাড়ির চাপ কম।’

গণপরিবহন না থাকায় ঢাকায় চলাচলের বড় ভরসা রিকশা। বেশি ভাড়া দিয়েই যানবাহনটিতে চড়তে হয়েছে বিভিন্ন যায়গায় যাওয়া যাত্রীদের।

রাজধানীর মোহাম্মাদপুর এলাকায় কথা হয় রিকশার যাত্রীর সঙ্গে। ভাড়ার কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘যাইতে পারতেছি, এটাই বেশি। আমাদের কিছুই করার নাই। বেশি ভাড়া দিয়ে হলেও যেতে হবে। না গেলে চাকরি থাকবে না।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা