জাতীয়

কঠোর লকডাউন বাস্তবায়নের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: করোনার সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত ১ হতে ৭ জুলাইয়ের লকডাউনের বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

বুধবার (৩০ জুন) বিকালে পুলিশ সদর দফতর থেকে ভার্চুয়ালি সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার ও থানার অফিসার ইন-চার্জসহ সব ইউনিট প্রধানদের এ নির্দেশনা দেন তিনি।

পুলিশ সদর দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইজিপি ড. বেনজীর আহমেদ সরকারি বিধি-নিষেধ চলাকালে সকলকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। সরকা‌রি নি‌র্দেশনা অনুযায়ী, জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণের অনুরোধ করেন তিনি।

করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ যথাযথভাবে বাস্তবায়নে দায়িত্ব পালনকালে বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহায়তা প্রদানের জন্য সবার সহযোগিতা কামনা করেছেন আইজিপি।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা