জাতীয়

শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান এম ফারুক

নিজস্ব প্রতিবেদক : শ্রম আপিল ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে আগামী ২ বছরের জন্য নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি মো. ফারুক (এম. ফারুক)। মঙ্গলবার (২৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশ জারি করার হয়।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের এম ফারুক এই নিয়োগ পেয়েছেন। তিনি হাইকোর্ট বিভাগের বিচারকের মর্যাদা ও আর্থিক সুবিধা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়াররম্যান বিচারপতি মো. আব্দুল হাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে ট্রাইব্যুনালের সদস্য (জেলা জজ) মোসাম্মাৎ জাকিয়া পারভীন চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জুন জাকিয়াকেও বদলি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে মং এ খেনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগে শর্তে ৩ বছরের জন্য কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

সংকটে বনাঞ্চল, সতর্কবার্তা জাতিসংঘের

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অপরিহার্য বনভূমি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা