জাতীয়

‘এনআইডি চেয়ার-টেবিল নয়’

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন কার্যক্রম চেয়ার-টেবিল নয় যে তা উঠিয়ে নিয়ে গেল। এটি নির্বাচন কমিশন (ইসি) থেকে স্থানান্তর করলে অসুবিধা হবে। এ ব্যাপারে উভয়ের আলোচনায় বসতে হবে।

বুধবার (২৩ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এসব কথা বলেন।

তিনি বলেন, এনআইডি উইং বড় একটি প্রতিষ্ঠান। এটি কীভাবে নেবে না নেবে সে বিষয়ে আলোচনায় বসতে হবে।

সিইসি বলেন, সরকার নিতে চায়, ইসি দেবে না-এ রকমও বলা যায় না। ইসি সে রকম অবস্থানে নেই।

নূরুল হুদা বলেন, সরকারের কিছু যুক্তি আছে। ইসিরও কিছু কথা আছে। এটি গুরুত্বপূর্ণ কাজ, এগুলো নিয়ে আলোচনা হতে হবে। কয়েক হাজার নিবেদিত কর্মী অত্যন্ত দায়িত্ব নিযে কাজ করেছে। এত দিনের ভুলভ্রান্তি পেরিয়ে অত্যন্ত উচ্চ পর্যায়ের প্রযুক্তিসম্পন্ন কাজ তারা তৈরি করতে পেরেছে। এটার জন্য নির্বাচন কমিশন গর্ববোধ করে। এতগুলো লোক আবার তৈরি করা, আবার ১২ বছর ঘুরে অন্য কোনো ডিপার্টমেন্টের পক্ষে সম্ভব না।

সাননিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা