জাতীয়

নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ঢুকছে সিটি পরিবহণ


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাইরে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। সংক্রমণ ঠেকাতে ঢাকার আশপাশের জেলাগুলোর মধ্যে নারায়ণগঞ্জও লকডাউনের আওতাভুক্ত। কিন্তু এ জেলা থেকে ঢাকা রুটে চলাচলরত প্রতিটি গণপরিবহনই যাত্রী পরিবহন করে ঢাকা ঢুকছে। তবে দূরপাল্লার কোনও বাস যাতায়াত করছে না।দায়িত্বরত পুলিশ সদস্যরাও তেমন একটা বাধা দিচ্ছে না।

বুধবার (২৩ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও শনিরআখড়া এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সরেজমিন দেখা গেছে, এলাকাটির বেশ কয়েকটি স্থানে পুলিশের চেকপোস্ট রয়েছে। তবে সেখানে কোনও পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি। সাইনবোর্ড এলাকার চেকপোস্টে কয়েকজন পুলিশ সদস্যকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও তারা যাত্রীবাহী গণপরিবহনকে কোনও বাধা দিচ্ছে না।

নারায়ণগঞ্জ থেকে যেসব বাস ঢাকায় ঢুকছে তার মধ্যে ঠিকানা পরিবহন, শ্রাবণ পরিবহন, ইকবাল পরিবহন, অনাবিল পরিবহন, হিমালয় পরিবহন, মা-রোজা পরিবহন, বোরাক পরিবহন অন্যতম।

সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা যায়, শত শত মানুষ পরিবহনের জন্য দাঁড়িয়ে আছে। প্রতিটি পরিবহনই স্বাস্থ্যবিধি অমান্য করে সব সিটে যাত্রী নেওয়ার পাশাপাশি দাঁড়িয়েও পরিবহন করছে। এসময় যাত্রীরা জানান, তারা নারায়ণগঞ্জে থাকেন। প্রতিদিন ঢাকায় এসে অফিস করে আবার ফিরে যান।

এদিকে একই সময় ঢাকা থেকে কোনও দূরপাল্লার বাস ছেড়ে যেতে দেখা যায়নি। আবার কোনও বাস ঢাকায়ও আসতে দেখা যায়নি।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা