জাতীয়

খিলগাঁয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁয়ে মারজানা আক্তার মাধুবী (৩১) গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩) সকাল ৭টায় গোড়ান বাগান বাড়ী ভাড়া বাসায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন স্বজনরা।

স্বজনরা জানায়, তাকে উদ্ধার করে পৌনে ১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী রাসেল মাহমুদ জানান, আমাদের বিবাহের ১২বছর হয়েছে। রায়হানুল নামের ৭ বছরের একটি ছেলে আছে। বিবাহের পর থেকে সংসার জীবন ভালোই চলছিল। আমার স্ত্রী মাধবী বাংলাদেশ ইউনিভার্সিটিতে আর্কিটেকচার বিএসসি শেষ বর্ষের ছাত্রী।

তার ভার্সিটির বন্ধু সাজ্জাদ সজলের (৩২) সঙ্গে ভার্সিটি থেকে ঘনিষ্ঠতা ও গভীর সম্পর্ক গড়ে ওঠে। এমনকি সে তাকে নিয়ে আমার অগোচরে বাসায় থাকতো। এসব কারণে আমি তিন বছর যাবত আলাদা থাকি।

তিনি আরও অভিযোগ করে বলেন , মনে হয় সজলের সাথে কোনো মনোমালিন্য সৃষ্টির কারণে বাসায় ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

খিলগাঁ থানার উপ-পরিদর্শক আয়শাই-নুর কনক তিনি বলেন, খবর পেয়ে সকাল দশটায় গোড়ানের একটি বাসা থেকে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি।

তিনি আরও বলেন, তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মুন্সিগঞ্জ জেলার টুঙ্গিবাড়ী উপজেলার কামারপাড়া গ্রামের আফাজ উদ্দীন হাওলাদারের মেয়ে। স্বামী রাসেল মাহমুদ মুন্সীগঞ্জ সদরের বাসিন্দা। তিনি চ্যানেল আই টিভির মুন্সিগঞ্জ প্রতিনিধি। নিহত গৃহবধূ বর্তমানে বাগানবাড়ী, খিলগাঁও থাকতো।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষকের মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেলের ধাক্কায় আহত কৃষক ইলিয়াস শেখ (৩৫) চিকিৎসাধী...

আলফাডাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক 

ফরিদপুরের আলফাডাঙ্গায় সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করে...

আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবং রুট ব্যবস...

রাষ্ট্রপতি ভোটে নতুন কৌশলে বিএনপি

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার প্রার্থী মনোনয়নের ক্...

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রাম্পের দূত সার্জিও গর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

মিরপুর-১০ ও ফার্মগেটে বোমা আতঙ্ক, যা জানালো ডিএমপি

রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এবং ফার্মগেট এলাকায় শনিবার (১ আগস্ট) পৃথক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা