জাতীয়

গুলশানে তরুণীর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: ঢাকার গুলশানে ইসরাত জেবিন মিতু (২৮) নামে তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুন) সন্ধ্যায় গুলশান-২ এর ৬৯ নম্বর রোডে বহুতল একটি আবাসিক ভবনের পাশ লাশ উদ্ধার করা হয়। গুলশান থানার ওসি আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা, ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে ইসরাত জেবিন মিতুর মৃত্যু হতে পারে। তিনি ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত ইসরাত জেবিন মিতুর স্বামীর নাম নাঈম আহমেদ রাতুল। তিনি ‘আরপি কনস্ট্রাকশন’ নামে একটি আবাসন কোম্পানির পরিচালক। মিতুর শ্বশুরের নাম ফরিদ আহমেদ ভূঁইয়া।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, মিতু গুলশানের ৬৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির নয়তলায় বসবাস করতেন। ওই ভবনটি ১০তলা। তার পাশের সড়কে মিতুর লাশ পড়েছিল। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা