জাতীয়

পুলিশের ৭ সদস্যের অবহেলায় গ্রেপ্তার নির্দোষ আরমান

নিজস্ব প্রতিবেদক: পাঁচ বছরের জেলা খাটা নিদোর্ষ আরমানের গ্রেপ্তারের ঘটনায় পুলিশের ৭ সদস্যের অবহেলা খুঁজে পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

উচ্চ আদালতের নির্দেশে পিবিআইয়ের অনুসন্ধান কমিটির এই প্রতিবেদন হাইকোর্টে দাখিল হয়েছে। মাদক মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত মো. শাহাবুদ্দিন বিহারির পরিবর্তে জেল খেটেছেন আরমান।

এ ঘটনায় করা রিটের পক্ষের আইনজীবী মো. হুমায়ন কবির জানিয়েছেন, এ বিষয়ে মঙ্গলবার (১৫ জুন) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা এবং বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

২০১৯ সালের এপ্রিলে নির্দোষ আরমানের জেল খাটার বিষয়টির পত্রিকায় প্রকাশ হয়। প্রকাশিত ওই প্রতিবেদন যুক্ত করে রিটের পর হাইকোর্ট রুল জারি করেন। রুলের চূড়ান্ত শুনানির ৩১ ডিসেম্বর রায় ঘোষণা করা হয়। রায়ে কারাগারে থাকা আরমানকে মুক্তির নির্দেশ দেন আদালত। একইসঙ্গে ৩০ দিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে তাকে ২০ লাখ টাকা দিতে পুলিশের আইজিপিকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া আরমানের ঘটনায় দায় নিরূপনে নতুন করে অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা নিযুক্ত করে তিন মাসের মধ্যে প্রতিবেদন দিতে পিবিআইয়ের উপমহাদরিদর্শকে (ডিআইজি) নির্দেশ দেওয়া হয়।

পরে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগ ক্ষতিপূরণের আদেশ স্থগিত করেন। এদিকে কারাগার থেকে মুক্তি পান আরমান। অপরদিকে অনুসন্ধন করে পিবিআই।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

গৌরী-সুহানাকে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে শাহরুখ

গণেশোৎসব উপলক্ষে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার পূজামণ্ডপে গিয়ে গণপতি বাপ্...

তিশা: বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় নিজের ব...

নাসীরুদ্দীন পাটওয়ারীর ৩ দাবি, বন্ধ হবে ককটেল বিস্ফোরণ

সরকার তিনটি দাবি মেনে নিলে ঢাকায় আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না বলে মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা