জাতীয়

বিমানবাহিনী প্রধান শেখ আবদুল হান্নান

সাননিউজ ডেস্ক: বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নান।

শনিবার (১২ জুন) দুপুরে তিনি বিদায়ী বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন।

শনিবার দুপুরে বিমানবাহিনী সদরদপ্তরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিমানবাহিনী সদরদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, গত ১ জুন এয়ার ভাইস মার্শাল শেখ আবদুল হান্নানকে বিমানবাহিনী প্রধান করে প্রজ্ঞাপন জারি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, আজ (শনিবার) দুপুরে এয়ার মার্শাল পদে পদোন্নতি প্রদানপূর্বক তিনি আগামী ৩ (তিন) বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে দায়িত্বপালন করবেন।

উল্লেখ্য, মসিহুজ্জামান সেরনিয়াবাত তার চাকরির মেয়াদ শেষ হওয়ায় আজ (শনিবার) অবসরে গেছেন। তিনি ২০১৮ সালে তিন বছরের জন্য বিমানবাহিনীর প্রধানের দায়িত্ব গ্রহণ করেছিলেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানের প্রস্ততি!

ইরানের সঙ্গে যুদ্ধে প্রথমবারের মতো মেরিন স্থল সেনা মোতায়েন করতে যাচ্ছে যুক্তর...

ঈদের পরে বিরোধী জোটের বড় কর্মসূচি আসছে

হ্যাঁ জয়ী হওয়ায় আদেশ অনুযায়ী, ত্রয়োদশ সংসদ দ্বৈত ভূমিকা পালন করবে। নির্বাচিত...

সংবিধান সংস্কার আদৌ হবে কি?

নির্বাচনের ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের যে...

মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের স্টেনোটাইপিস্ট মিজানের ঘুষ বাণিজ্য

ঘুষ, অনিয়ম ও প্রভাবশালী সিন্ডিকেটের কবলে পড়ে কার্যত জিম্মি হয়ে আছে মুন্সীগঞ্জ...

শক্ত অবস্থানে ইরানের শীর্ষ নেতৃত্ব

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখনো ইরানের শীর্ষ নেতৃত্ব অক্ষত আছে। দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা