জাতীয়

বাংলাদেশের পথে ৬ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক : চীন থেকে আরও ছয় লাখ টিকা বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। বেইজিং এয়ারপোর্ট থেকে শুক্রবার (১১ জুন) সকালে টিকা নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে একটি বিমান। আগামী রোববার (১৩ জুন) চীনের দ্বিতীয় দফা উপহারের টিকা বাংলাদেশ বুঝে পাবে বলে জানিয়েছেন ঢাকায় চীনের মিশন উপপ্রধান হুয়ালং ইয়ান।

এর আগে বৃহস্পতিবার (১০ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সংবাদমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন চীন থেকে আরও ছয় লাখ টিকা দেশে আসবে বলে জানিয়েছিলেন।
চীনের প্রথম দফা উপহারের টিকার মতোই এটাও সিনোফার্মের তৈরি। বাংলাদেশ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর পর বাংলাদেশও দ্বিতীয় চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, সিনোফার্ম টিকা ক্রয়সংক্রান্ত চুক্তি প্রায় চূড়ান্ত। আর এক সপ্তাহের মধ্যেই সিনোফার্ম কেনার চুক্তির আলোচনা শুরু হবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা