জাতীয়

শিক্ষকের তিন লাখ টাকা ছিনিয়ে নিলো অজ্ঞান পার্টি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিলে জসীমউদ্দীন (৫৭) নামে এক মাদ্রাসা শিক্ষকের কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১১টার পর মতিঝিল শাপলা চত্বর এঘটনা ঘটে।

অসুস্থ ওই ব্যক্তিকে কে বা কারা বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যায় তা কেউ বলতে পারেনি।

চিকিৎসাধীন মাদ্রাসা শিক্ষক জানান, মতিঝিলের জামিয়া দারুল উলুম মাদ্রাসার সিনিয়র বাংলা শিক্ষক তিনি। তার স্থায়ী বাড়ি গাজীপুর বোর্ডবাজার বড়বাড়ি এলাকায়। তবে বর্তমানে মাদ্রাসা বন্ধ থাকায় টিকাটুলিতে ছেলের বাসায় থাকেন।

তিনি জানান, বৃহস্পতিবার বেলা ১১টার পর তিনি মতিঝিল আইএফআইসি ব্যাংকে যান টাকা তুলতে। সেখান থেকে তিন লাখ টাকা তোলেন তিনি। এরপর এক পাওনাদারকে ওই টাকা পাঠানোর জন্য ইসলামী ব্যাংকের মতিঝিল শাখায় যাচ্ছিলেন। হেটে যাওয়ার সময় পথিমধ্যে রাস্তায় এক ব্যক্তি তার গায়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে যান। এর অল্প সময় পরই তিনি অচেতন হয়ে পড়েন। যখন জ্ঞান ফিরে তখন তিনি নিজেকে ঢামেক হাসপাতালের বেডে দেখতে পান। তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি খোয়া গেছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়া আর কিছু জানাতে পারেননি।

মাদ্রাসা শিক্ষকের ছেলে তানজিমুল ইসলাম বলেন, ঢামেক ক্যাম্পের পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে বাবাকে দেখতে পাই। পরে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে সন্ধ্যায় বাসায় নিয়ে যাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ওই মাদ্রাসা শিক্ষককে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

গাড়ির মালিকদের জন্য দুঃসংবাদ ! 

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নতুন পদক্ষেপের পরিকল্পনা করছে সর...

ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক: রাষ্ট্রপতি 

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারক এবং বাহক। উপমহাদে...

হলি আর্টিজান হামলার এক দশক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে সংঘটিত ভয়াবহ সন্ত্রাসী হামলার আজ ১০ ব...

ভারতের রাজস্থানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৭, আহত ২২

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত এবং আরও ২২ জন আহত হয...

বিচারক-আইনজীবীদের পোশাকবিধিতে নির্দেশনা 

দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে বিচারক ও আইনজীবীদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা