জাতীয়

জাফরুল্লাহকে ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টার ফোন!

নিজস্ব প্রতিবেদক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহকে ফোন করেছেন ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকির উপদেষ্টা।

২৬ এপ্রিল রোববার সকালে তাকে ফোন করা হয়। এদিন বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট ওষুধ প্রশাসন অধিদফতর গ্রহণ না করায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় তিনি বলেন, আজকে সকালে ইরান থেকে তার স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা ফোন করেছেন। তিনি বলেছেন, তারা প্রত্যেক দিন ১০ লাখ কিট ব্যবহার করছেন। সে কিট ইরান সরকারের উদ্ভাবন করা। ইরান আমেরিকার সঙ্গে পাল্লা দিয়ে চলে।

এ বিষয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ইরানের স্বাস্থ্যমন্ত্রীর উপদেষ্টা আমাকে জানিয়েছেন যে, তারা আমাদের (গণস্বাস্থ্য কেন্দ্র) মতো একই জাতীয় কিট উদ্ভাবন করেছেন, তবে এক না। তারা পিসিআরও ব্যবহার করছেন এবং এগুলোও ব্যবহার করছেন। এই কিট তারা প্রতিদিন প্রায় ১০ লাখ ব্যবহার করছেন। আমাকে জানিয়েছে এ জন্য যে, তারা এটার প্রচুর ব্যবহার করছেন এবং এটার ভালো ফল পাচ্ছেন।

এদিকে, করোনাভাইরাস শনাক্তকরণে গণস্বাস্থ্য কেন্দ্র যে কিট উদ্ভাবন করেছে, সেটা সরকারের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদফতর নেয়নি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, কিট আসুক না আসুক, কাউকে ঘুষ দেবে না গণস্বাস্থ্য কেন্দ্র।

এর আগে, ২৫ এপ্রিল শনিবার বিকেলে একই জায়গায় করোনাভাইরাস পরীক্ষার কিট ‘জিআর কোভিড-১৯ ডট ব্লট’ হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র।

আমন্ত্রণ জানানোর পরও যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) ছাড়া গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত এ কিট গ্রহণের জন্য যায়নি সরকারের কোনো প্রতিষ্ঠান। পরদিনই এ বিষয়ে বক্তব্য দিতে সংবাদ সম্মেলন ডাকলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা