জাতীয়

ভালবাসা ও প্রশংসা নিয়ে সেবার ধারা অব্যাহত রাখুন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

দেশের মানুষের অকুণ্ঠ ভালবাসা ও প্রশংসার প্রতি শ্রদ্ধা রেখে জনকল্যাণে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

২৬ এপ্রিল রবিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক ভিডিও কনফারেন্সে সব পুলিশ ইউনিটের কমান্ডারদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।

পুলিশ সদর দফতরের জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপ মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, জনগণের কল্যাণে পুলিশের সেবার ধারা অব্যাহত রাখতে হবে। কোনো ধরণের অনিয়ম, অপেশাদার আচরণ বিন্দুমাত্র প্রশ্রয় দেয়া হবে না।

এ সময় মানুষের কল্যাণে পুলিশ সদস্যদের ত্যাগ ও মানবিক কার্যক্রমের প্রশংসা করে করোনা পরিস্থিতিতে চলমান কার্যক্রম ও স্বাভাবিক আইন-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশনা দেন আইজিপি।

পাশাপাশি রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কালোবাজারি ও মজুদদারি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও নির্দেশ দেন।

তিনি বলেন, পণ্যবাহী ট্রাক বা বাহনগুলো পণ্য পৌঁছে দিয়ে ফেরার সময় যেনো কোনো পর্যায়েই হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে। করোনার বিস্তার রোধে লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখা ও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে পুলিশের কার্যক্রমকে অব্যাহত রাখতে।

তিনি বলেন, করোনায় আক্রান্ত পুলিশের যে কোনো সদস্যের সুচিকিৎসাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।

দায়িত্ব পালনরত সব পুলিশ সদস্যের জন্য পর্যাপ্ত পরিমাণ সুরক্ষা সামগ্রী সংগ্রহ করা হয়েছে এবং তা বিভিন্ন ইউনিটে পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানান ড. বেনজীর আহমেদ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা