জাতীয়

মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রীর আত্মহনন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কামরাঙ্গীরচরে মায়ের সঙ্গে অভিমা করে পুষ্প আক্তার মনি (১৫) নামে স্কুলশিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে স্থানীয় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

সোমবার (৭জুন) দুপুর ২টায় এ ঘটনাটি ঘটে।

মৃতার বাবা আলী হোসেনে জানান, পুষ্প প্রায় সময় ঘুম থেকে দেরিতে উঠতো। আজও দুপুর ১টায় সে ঘুম থেকে ওঠে। এ কারণে ওর মা তাকে বকাঝকা করেন। এতেই মেয়েটি অভিমান করে রুমে ঢুকে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দেয়।

স্বজনরা ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে ছিটকিনি ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল পৌনে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

পুষ্প কামরাঙ্গীচর পশ্চিম রসুলপুরের ইলেকট্রিক ব্যবসায়ী আলী হোসেনের মেয়ে। তিন বোন এক ভাই এর মধ্যে সেছিল সবার বড়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা