জাতীয়

বকেয়া বেতনের দাবিতে মালিবাগে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মালিবাগের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে দুটি পোশাক কারখানার চার শতাধিক শ্রমিক। রবিবার (২৬ এপ্রিল) সকাল থেকে মালিবাগের চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে তাহসিন ফ্যাশন ও রূপকথা ফ্যাশনের শ্রমিকরা এই বিক্ষোভ করেন। সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় এ সময় রাস্তার এক পাশে যানজটের সৃষ্টি হয়।

শ্রমিকদের বকেয় বেতন রয়েছে দুই মাসের। কিন্তু মালিকপক্ষ দিতে চান মাত্র দুই হাজার টাকা করে। মালিক পক্ষ শ্রমিকদের জানিয়েছে এই মুহূর্তে এর বেশি দেবেন না তারা। তবে পুলিশের আশ্বাসে ২৮ এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন শ্রমিকরা।

তাহসিন ফ্যাশনের এক শ্রমিক জানান, 'লকডাউনের পর আমাদের কারখানা বন্ধ করে দেয়া হয়। এখানে আমরা ২২০ জন শ্রমিক কাজ করি। সবারই দুই মাসের বেতনভাতা বাকি পড়েছে। কিন্তু বেতন কবে দেবেন তা জানায়নি মালিকরা। আমরা উপায় না পেয়ে রাস্তায় নেমেছি।

অপর এক শ্রমিক আরও জানান, মালিকের মোবাইল ফোন বন্ধ পাচ্ছি। পরে পুলিশ মালিকের ভাইয়ের সঙ্গে কথা বলিয়ে দিয়েছেন। মালিকপক্ষ আমাদের সবাইকে দুই হাজার করে টাকা দিতে চান। আমরা তাদের বলেছি, দুই হাজার টাকা নেবো না। এই মুহূর্তে তারা বেতন দিতে পারবেন না বলে জানিয়ে দেন। আমরা পুলিশের কথায় ২৮ এপ্রিল পর্যন্ত আন্দোলন স্থগিত করেছি।

শ্রমিকরা বলেন, পুলিশ 'আমাদের বিষয় বিজিএমইএ-কে জানিয়েছে। এখন দেখি কী হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা