জাতীয়

দুই দিনের সফরে ঢাকায় অলোক শর্মা

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় পৌঁছেছেন কপ-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা। বুধবার (২ জুন) সকাল ৯টা ২০ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। কিউআর ০৯৫৭ একটি বিশেষ ফ্লাইটে বিমানবন্দরে নামেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

দুই দিনের ঢাকা সফরের প্রথম দিন ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন শর্মা । এরপর বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু বিষয়ক রাউন্ড টেবিলে অংশ নেবেন তিনি। সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি সাক্ষাৎ করবেন।

চলতি বছরের নভেম্বরে স্কটল্যান্ডের গ্লাসগোতে জাতিসংঘ আয়োজিত জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সম্মেলন (কপ–২৬) অনুষ্ঠিত হবে। এটিকে সামনে রেখে জলবায়ু ইস্যুতে দক্ষিণ পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার সমর্থন অর্জনে ঢাকা সফরে এলেন শর্মা।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন কেরির সফরের প্রায় দুই মাসের মাথায় কপ-২৬ প্রেসিডেন্টের ঢাকা সফর। এর মধ্য দিয়ে জলবায়ু ইস্যুতে ঢাকা ও ব্রিটেনের একসঙ্গে কাজ করার পথ আরও উন্মোচিত হবে। তাছাড়া কপ-২৬ সম্মেলনের আগে এটি ঢাকার জন্য আগাম প্রস্তুতিও বটে। সম্মেলনে বাংলাদেশ কোন কোন বিষয়গুলো তুলে ধরবে সেটারও একটা সুযোগ এটি।

সাননিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

আদিবাসী জনগণের অধিকার সংরক্ষণ এবং তাদের নানামুখী চ্যালেঞ্জ সম্পর্কে বিশ্বব্যা...

বিশ্বে প্রথম এমআরএনএ ফ্লু টিকা ‘এমফ্লুসিভা’র অনুমোদন 

বিশ্বে প্রথমবারের মতো মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ফ্...

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বিল-বন্ডে বিনিয়োগে ব্যাংকের মুনাফায় উল্লম্ফন, চাপে খেলাপিরা

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর বড় একটি অংশ চলতি বছরের প্রথম ছয়...

বার্সা থেকে লিভারপুলে যাচ্ছেন রোনাল্ড আরাউহো

বার্সেলোনার উরুগুইয়ান ডিফেন্ডার রোনাল্ড আরাউহোকে ধারে (লোন) দলে ভেড়াতে যাচ্ছে...

ফরিদগঞ্জ হাসপাতালের চিত্র বদলে গেল স্বাস্থ্যমন্ত্রীর আগমনের খবরে

স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ চাঁদপুর সফরের খবর ছড়িয়ে পড়ার পর কয়েক ঘণ্টার মধ্যে ফরিদ...

অস্ত্রোপচারের সময়ও রফির গান গাইলেন সোনু নিগম

অস্ত্রোপচারের সময়ও গান থেকে দূরে থাকলেন না ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নি...

কক্সবাজারে নথি যাচাইয়ে ৬ হাজার টাকা ঘুস, আইনজীবীকে হেনস্তার অভিযোগ

দুটি নামজারি নথি যাচাই ও প্রস্তাব দাখিলের জন্য ৬ হাজার টাকা ঘুস নেওয়ার পরও নথ...

বরগুনায় ছুটির দিনে সাবরেজিস্ট্রার কার্যালয়ে কাজের অভিযোগ

সরকারি ছুটির দিনে বরগুনা জেলা সাবরেজিস্ট্রার কার্যালয়ে বালাম ও রেজিস্ট্রার খা...

জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে উপকূলীয় অঞ্চল: তথ্যমন্ত্রী

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং দেশের উপকূলীয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা