জাতীয়

স্থগিত সব নির্বাচনের সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক : করোনা মহামারির কারণে সব ধরণের নির্বাচন স্থগিত ছিল। এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে কমিশনের ৮১তম বৈঠক বসছে আজ।

বুধবার (২ জুন) বেলা সাড়ে ১১টায় নির্বাচন কমিশন (ইসি) ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নূরুল হুদা। এ ছাড়া অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত থাকবেন।

গত ২৪ মে কমিশনের ৮০তম বৈঠক হলেও সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসেনি। পরে সংবাদ সম্মেলন করে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খন্দকার জানান, ২ জুন স্থগিত থাকা সব নির্বাচনের দিনক্ষণ ঠিক করা হবে। তবে জুলাইয়ের মাঝামাঝিতে চার সংসদীয় আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

৮১তম কমিশন বৈঠকে আলোচ্য এজেন্ডাগুলো হলো- একাদশ জাতীয় সংসদের লক্ষ্মীপুর-২ শূন্য আসনের স্থগিত নির্বাচন এবং ষষ্ঠ ধাপের পৌরসভা নির্বাচন ও প্রথম ধাপের ইউনিয়ন পরিষদের স্থগিত নির্বাচন, জাতীয় সংসদের সিলেট-৩, ঢাকা-১৪ এবং কুমিল্লা-৫ আসনের উপনির্বাচন এবং দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ও পৌরসভা নির্বাচনসহ স্থানীয় সরকার পরিষদের অন্যান্য নির্বাচন। অবশ্য এর বাইরেও কিছু এজেন্ডা রয়েছে।

সাননিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা