জাতীয়

৫৭ জেলায় ছড়িয়ে পড়েছে করোনা

নিজস্ব প্রতিবেদক:

আশঙ্কাজনক হারে সারাদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত দেশের ৫৭টিতে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়েছে। এসর জলাগুলোর মধ্যে অন্তত ২১টিতে সংক্রমণ হয়েছে নারায়ণগঞ্জ থেকে যাওয়া লোকজনের মাধ্যমে। আর ইতালি ফেরত প্রবাসীর মাধ্যমে সংক্রমণ হয়েছে নারায়ণগঞ্জে।

অন্যান্য জেলাগুলোর মধ্যে হয়েছে ঢাকা ও গাজীপুর থেকে যাওয়া করোনা রোগীর মাধ্যমে। বেশ কয়েকটি জেলার সংক্রমণের কারণ স্পষ্ট হওয়া যায়নি। বিভিন্ন জেলার সিভিল সার্জন ও সরকারের রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ভোলা, নাটোর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও মেহেরপুরে করোনা রোগী শনাক্তের খবর এখনও পাওয়া যায়নি।

দেশে প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ নারায়ণগঞ্জে। এদের মধ্যে দু’জন ইতালি থেকে দেশে এসেছিলেন। একজন তাদের মাধ্যমেই সংক্রমণ হয়। এরপরই ঢাকা মহানগরীতে কোভিড-১৯ শনাক্ত হয়।

আইইডিসিআরের হিসেবে,২১ এপ্রিল পর্যন্ত দেশে করোনা রোগীর সংখ্যা তিন হাজার ৩৮২ জন। মারা গেছেন ১১০ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

এর মধ্যে ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫২ জন। দেশে মোট আক্রান্তের ৭২.৫ শতাংশই ঢাকা বিভাগে। আর করোনার প্রাদুর্ভাব সবচেয়ে কম খুলনা বিভাগে।

আইইডিসিআর থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী,ঢাকা বিভাগের আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরীতে এক হাজার ২২৯ জন এবং জেলাগুলোতে এক হাজার ২২৩ জন। এছাড়া অন্য বিভাগগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগে ১২৫ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯ জন,বরিশাল বিভাগে ৬৫ জন,রংপুর বিভাগে ৫২ জন,সিলেট বিভাগে ১৮ জন, খুলনা বিভাগে ৯ জন এবং রাজশাহী বিভাগে ২১ জন।

আইইডিসিআরের তথ্যানুযায়ী, ঢাকা বিভাগের ঢাকা মহানগরীতে আক্রান্ত এক হাজার ২২৯ জন,ঢাকা জেলায় ৪৮,নারায়ণগঞ্জে ৪৬৯,গাজীপুরে ২৬৯, কিশোরগঞ্জে ১৪৬, নরসিংদীতে ১৩৬,মুন্সীগঞ্জে ৫৪,গোপালগঞ্জে ৩০ জন,মাদারীপুরে ২৬,টাঙ্গাইলে ১৩, রাজবাড়ীতে ১০,মানিকগঞ্জে ৯ ও শরীয়তপুরে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় ৪১,কুমিল্লায় ২৫,লক্ষ্মীপুরে ২৫, ব্রাহ্মণবাড়িয়ায় ১১,চাঁদপুরে ১০ জন কক্সবাজারে ৫,নোয়াখালীতে ৪, ফেনীতে ৩ জন ও বান্দরবনে একজন।

রংপুর বিভাগের মধ্যে রংপুরে ৭, গাইবান্ধায় ১৩,দিনাজপুরে ১১,নীলফামারীতে ৯, ঠাকুরগাঁওয়ে ৬,কুড়িগ্রামে ৩,লালমনিরহাটে ও পঞ্চগড় ১ জন।

রাজশাহী বিভাগের মধ্যে রাজশাহীতে ৯ জন, জয়পুরহাটে ও পাবনায় ৩ জন করে, বগুড়ায় ও সিরাজগঞ্জ ২ জন করে এবং নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ ১ জন করে করোনায় আক্রান্ত।

সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলায় ৪,হবিগঞ্জে ১১ মৌলভীবাজারে ২ ও সুনামগঞ্জে ১ জন।

খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলায় ৩, নড়াইল ও চুয়াডাঙ্গায় ২ জন করে, যশোর ১ ও বাগেরহাট ১ জন করে করোনা রোগী রয়েছে।

বরিশাল বিভাগের এর মধ্যে বরিশালে ৩২,বরগুনায় ১৭,পটুয়াখালীতে ৭, পিরোজপুরে ৫ ও ঝালকাঠিতে ৪ জন।

ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ জেলায় ৪০, জামালপুরে ২২, নেত্রকোনায় ও শেরপুরে ১৮ জন করে করোনায় আক্রান্ত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা