জাতীয়

ক্ষতিগ্রস্ত কৃষক পাবেন নগদ সহায়তা

নিজস্ব প্রতিবেদক: গত ৪ এপ্রিলের পর টানা তাপদাহ, কালবৈশাখী ঝড়, শিলা বৃষ্টিতে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা এবং গাইবান্ধা জেলার যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকার তাদের নগদ সহায়তা প্রদান করতে যাচ্ছে।

রোরবার (০৯ মে) গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এ সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ক্ষতিগ্রস্থ মোট ৯৭ হাজার ৫৯৫ জন কৃষককে ২,৫০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে। এতে সরকারের মোট ২৫ কোটি টাকা ব্যয় হবে।

এ কর্মসূচি উদ্বোধনের তিন দিনের মধ্যেই নগদ সহায়তার টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্থ কৃষকদের কাছে পৌঁছানো হবে।

নগদ সহায়তা টাকা মোবাইল ব্যাংকিং চ্যানেল নগদের মাধ্যমে ৫০ শতাংশ, বিকাশে ৩০ শতাংশ এবং রকেটের মাধ্যমে ২০ শতাংশ বিতরণ করা হবে।

এজন্য আর্থিক সেবাদানকারী এই তিন কোম্পানি প্রতি লেনদেনে ০.৬ শতাংশ কমিশন পাবে।

কর্মকর্তারা জানিয়েছেন, করোনাভাইরাস এবং প্রাকৃতিক দুর্যোগের দ্বিতীয় ঢেউয়ের প্রেক্ষিতে এসব জেলায় কৃষিখাতকে সক্রিয় রাখতে সরকার নগদ সহায়তা দিচ্ছে।

এর আগে ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্থ ২৮ লাখ স্বল্প আয়ের পরিবারের প্রত্যেক পরিবারের জন্য ২,৫০০ টাকা করে নগদ সহায়তার কার্যক্রম উদ্বোধন করেন।

সাননিউজ/আরএম/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা