জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার তদন্ত শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাওলানা যুবায়ের আহমদ আনসারীর জানাজায় লাখো মানুষের সমাগমের ঘটনায় তদন্ত শুরু করেছেন পুলিশের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির সদস্যরা।

১৯ এপ্রিল রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও তদন্ত কমিটির প্রধান মো. ইকবাল হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থল জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণ ঘুরে দেখেন।

পরে তিনি স্থানীয় সাংবাদিকদের বলেন, আমরা তদন্ত শুরু করেছি। অনেকের সঙ্গে কথা বলবো। যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহও করবো। এগুলো যোগ করে জানতে পারবো আসলে কি ঘটেছিল।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই সব কিছু বলা যাচ্ছে না। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। তারা যেভাবে বলছে, আশপাশের গ্রামগঞ্জ থেকে লোকজন আসছে সেইসব তথ্য উপাত্ত সংগ্রহ করছি। পরে বিস্তারিত বলা যাবে।

এ সময় তিনি এলাকার বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন। আগামী ২২ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেয়ার কথা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার ও ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেনসহ স্থানীয় পুলিশের কর্মকর্তারা।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাজ পাড়ায় নিজ বাড়িতে মাওলানা যুবায়ের আহম্মদ আনসারী শেষ নিঃশ্বাস ত্যাগ করলে শনিবার সকাল ১০টায় বিশাল জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে সরাইল উপজেলার বেড়তলায় তার প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনিতে অভিযুক্ত যুবকের মৃত্যু

ভোলার রাজাপুরে বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করা...

সাত খুন, আবরার ও সিনহা হত্যা মামলার আপিল শুনানির তারিখ নির্ধারণ

দেশের আলোচিত তিনটি হত্যাকাণ্ডের মামলা নারায়ণগঞ্জের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা