জাতীয়

এবার আইনজীবী–পুলিশ বিতণ্ডা

নিজস্ব প্রতিবেদক : চলমান লকডাউনে মুভমেন্ট পাস নিয়ে ডাক্তার, ম্যাজিস্ট্রেট -পুলিশ বিতণ্ডার রেশ কাটতে না কাটতে এবার আইনজীবী-পুলিশের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এই নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ওই আইনজীবী তার কর্মস্থল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে (সিএমএম) প্রবেশের সময় মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

আইনজীবী নারগিস পারভীন মুক্তি ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাকবিতণ্ডার ১ মিনিট ১৩ সেকেন্ডের সোমবারের (১৯ এপ্রিল) ভিডিওটি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, আইনজীবী ঢাকার সিএমএম আদালত চত্বরে প্রবেশের সময় পুলিশ তার পরিচয় জিজ্ঞেস করেন।

আইনজীবী : আপনি দেখেন না আমি কে? আমার গলায় আইডি কার্ড রয়েছে। আপনি সিএমএম-এর কাছে জিজ্ঞেস করেন।

পুলিশ : আপনি মুখ দিয়ে বলেন। আমি সিএমএম-এর কাছে কী জিজ্ঞেস করব?

আইনজীবী : আপনি বুঝচ্ছেন না আমি আইনজীবী। আমার গলায় কার্ড আছে।

পুলিশ : আপনার কার্ডটা কী আপনি বলেন?

আইনজীবী : আপনি দেখলেন না আমি আইনজীবী।

পুলিশ : আপনি আইনজীবী আমি কেমনে বুঝব?

আইনজীবী : কেন আপনি বুঝতে পারছে না আমি আইনজীবী?

পুলিশ : আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? চিল্লান কেন বাবা?

আইনজীবী : আমি বলছি আমি আইনজীবী। শারীরিকভাবে সুস্থ না। আমি অসুস্থ। তারপরেও আমার সাথে তর্ক করছে।

এরপর আরেক আইনজীবী এসে বলেন, উনি এখানের সিনিয়র আইনজীবী। আমাদের ভার্চুয়াল কোর্ট চলছে। এরপর একাধিক আইনজীবী এসে ঘটনার রেশ টানেন।

পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার প্রসঙ্গে গণমাধ্যমকে আইনজীবী নারগিস পারভীন মুক্তি বলেন, ‘আমি গতকাল (সোমবার) ভার্চুয়াল কোর্টে শুনানির জন্য বাসা থেকে বের হই। আমাকে একবার পোস্তগোলা ব্রিজের সামনে পুলিশ সিএনজি থেকে নামিয়ে দেয়। তারপর আমি অনেক পথ হেঁটে রিকশা নিয়ে রায় সাহেব বাজারের সামনে এলে আবারও রিকসা থেকে নামিয়ে দেয় পুলিশ।

এরপর হেঁটে সিএমএম আদালতের মেইন গেটের সামনে আসি। তখন আমাকে ভেতরে ঢুকতে দেয় না পুলিশ। জিজ্ঞেস করে আমি কে? অথচ আমার গলায় আইনজীবীর আইডি কার্ড। আমি ওই পুলিশকে বারবার বললাম আমি আইনজীবী, আমার গলায় আইডি কার্ড রয়েছে।তাছাড়া আমি অসুস্থ, অনেক পথ হেঁটে এসেছি। তারপরও আমাকে এভাবে তর্কে জড়ালেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের আদালত ভার্চুয়াল হলেও আদালতের পেপারস, ডকুমেন্টস শারীরিক স্বাস্থ্যবিধি মেনে আদালতে জমা দিতে হয়। সে ক্ষেত্রে আমাদের আদালতে যেতে হয়। আমি প্রশ্ন, আইনজীবীদের আইডি কার্ড সঙ্গে থাকার পরেও পুলিশ কেন এত হয়রানি করবে?’

প্রসঙ্গত গত রোববার (১৮ এপ্রিল) রাজধানীর এলিফ্যান্ট রোডে সরকারি বিধিনিষেধের পঞ্চম দিনে মুভমেন্ট পাস নিয়ে বাগবিতণ্ডায় জড়ান চিকিৎসক, ম্যাজিস্ট্রেট ও পুলিশ কর্মকর্তা। এদিন দুপুরে তিন পক্ষের বাগবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভাইরাল ভিডিও পক্ষে-বিপক্ষে বিভিন্ন ধরনের আলোচনা-সমালোচনা চলছে সামাজিক মাধ্যমে।

সান নিউজ/এমএ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা