১০৬ যাত্রী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট
জাতীয়

১০৬ যাত্রী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম বিশেষ ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে ১০৬ যাত্রী নিয়ে ঢাকা ছেড়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ৮টা ১৩ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ছেড়ে যায়।

বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে জানান, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার- সপ্তাহে এই তিন দিন সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের বিশেষ ফ্লাইট চলবে। দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকরাই শুধু ফ্লাইটের যাত্রী হতে পারবেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, প্রবাসী কর্মীদের কর্মস্থলে পাঠানোর জন্য গত শনিবার (১৭ এপ্রিল) থেকে শুরু হয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ আন্তর্জাতিক ফ্লাইট। প্রথম দিন নানা জটিলতায় অর্ধেকের বেশি ফ্লাইট বাতিল হলেও গত দুদিন কোনো বাতিলের ঘটনা ঘটেনি।

এছাড়া ফ্লাইট বাড়িয়েছে সৌদি এয়ারলাইনস (সৌদিয়া)। তিন দিনে কয়েক হাজার কর্মী কাজে যোগ দিতে দেশ ছেড়েছেন। প্রথম দিন ঢাকা ছেড়ে গেছে মাত্র চারটি বিশেষ ফ্লাইট। দ্বিতীয় দিন গেছে ১২টি এবং গতকাল সোমবার তৃতীয় দিনে গেছে ২০টি ফ্লাইট। আর অল্প কিছু যাত্রী নিয়ে গতকাল দেশে এসেছে ১৯টি ফ্লাইট।

জানা গেছে, গতকাল প্রায় সাড়ে তিন হাজার কর্মী বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছেন। গতকাল রাত আটটা পর্যন্ত গেছে মোট ১৬টি ফ্লাইট। এর মধ্যে সৌদি আরবে গেছে বাংলাদেশ বিমান ও সৌদিয়ার তিনটি করে ছয়টি ফ্লাইট।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা