জাতীয়

চিকিৎসকের কথায় অবাক হলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলায় করোনা পরীক্ষার জন্য নেই পূর্ণাঙ্গ পিসিআর ল্যাব ও সংকট রয়েছে এন-৯৫ মাস্কের। এই জেলায় কোনো গবেষণাগার নেই শুনে অবাক হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ জানতে চান স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির কাছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নারায়ণগঞ্জ জেলার সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি অবাক হচ্ছি, সেখানে কোনো গবেষণাগার নেই।

ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের চিকিৎসক মো. শামসুদ্দোহা বলেন, যেহেতু নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা বেশি, এবং এটা শিল্প ও বন্দরনগরী। প্রচুর বিদেশফেরত লোক নারায়গঞ্জে ছড়িয়ে-ছিটিয়ে আছে, যাদের তালিকা আমাদের হাতে পুরোপুরি নেই। সেই নিরিখে আমি অবশ্যই দাবি জানাবো যে, একটা পিসিআর ল্যাব স্থাপনের জন্য। যেহেতু আমাদের একটা করোনা হাসপাতাল আছে। স্যাম্পলগুলো কালেক্ট করে আমাদের ঢাকায় পাঠাতে হচ্ছে এবং রিপোর্ট পেতে দুই দিন লেগে যাচ্ছে। আমাদের যদি পিসিআর ল্যাব থাকে, তাহলে আমরা সকালে স্যাম্পল কালেক্ট করে সন্ধ্যার মধ্যে রিপোর্ট পেয়ে যাব।

তিনি আরো বলেন, ‘এন-৯৫ মাস্ক আমার হাসপাতালে আমি একটাও পাইনি অথচ আমরা কিন্তু করোনা চিকিৎসায় থেমে থাকিনি। সেই কারণেই হয়তো আমার হাসপাতালে ১৬ জন চিকিৎসক-কর্মকর্তা করোনায় আক্রান্ত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন বলেন, নারায়ণগঞ্জে কি কোনো ইনস্টিটিউশন নাই? কিচ্ছু নাই যেখানে একটা ল্যাব স্থাপন করা যায়? যে কোনো একটা রিসার্চ সেন্টার লাগবে। কিন্তু আমি খুব অবাক হচ্ছি যে, নারায়ণগঞ্জে কি কোথাও কোনো রিসার্চ সেন্টার নাই? তার মানে নারায়ণগঞ্জ সারাজীবন ঢাকার ওপর নির্ভর করে চলে আসছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, নারায়ণগঞ্জ থেকে আমরা যখন চাহিদার কথাটা শুনেছি আমরা খুবই চেষ্টা করছি ওখানে একটা পিসিআর ল্যাব স্থাপন করা যায় কি-না। অসুবিধাটা হচ্ছে বাংলাদেশে তো পিসিআর মেশিন অ্যাভেইলেবল না। যদি থাকত তাহলে করা যেত। আমরা চেষ্টা করছি যতদ্রুত সম্ভব স্থাপন করার। আর এন-৯৫ মাস্কের সরবরাহ কিন্তু বন্ধ হয়ে গেছে, আমেরিকা বন্ধ করে দিয়েছে। সমমানের মাস্কের যদি সঙ্কট থাকে আমরা তা পূরণ করার চেষ্টা করব।

তখন প্রধানমন্ত্রী বলেন, ওখানে যতদ্রুত সম্ভব করোনা পরীক্ষাটা আপনারা করানোর চেষ্টা করেন। নারায়ণগঞ্জ থেকে এখন তো আসা-যাওয়া খুব কাছে হয়ে গেছে। যত দ্রুত এটা করা যায়। দরকার হলে কিছু লোক ভাগ করে দেন যাতে নারায়ণগঞ্জেরটা আগে করে দেয়।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা