করোনায় পেছালো প্রথম ধাপের ইউপি নির্বাচন 
জাতীয়

করোনায় পেছালো প্রথম ধাপের ইউপি নির্বাচন 

নিজস্ব প্রতিবেদক : করোনার মহামারীর কারণে আগামী ১১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৯ মার্চ) বিকেলে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইসি। তবে বিষয়টি ১ এপ্রিল চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ইসির এক কর্মকর্তা।

তিনি আরও বলেন, ‘আজকে কমিশন একটা সভা করেছে, সেখানে তারা বলেছে, ৩১ মার্চের পর আর নির্বাচন হবে না। করোনার কারণে এটা ইসির নীতিগত সিদ্ধান্ত।’

এ বিষয়ে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘করোনার এই পরিস্থিতিতে আপাতত আমরা আলোচনা করেছি এবং আমাদের মনে হয়েছে, নির্বাচন কন্টিনিউ (চালিয়ে যাওয়া) করা ঠিক হবে না। আমরা আরও একটু দেখে, পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নিতে চাই। আমাদের মনে হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা আরও দেখব। আরও দুই দিন দেখে ১ এপ্রিল আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

প্রসঙ্গত, ১১ এপ্রিল ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোট হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এ দিন ১১টি পৌরসভায়ও ভোটগ্রহণের দিন ধার্য রয়েছে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা