জাতীয়

তৃতীয় লিঙ্গ পাবে অগ্রাধিকার : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : ভবিষ্যতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ব্যবসা-বাণিজ্যে ক্ষেত্রে দোকান বরাদ্দে তৃতীয় লিঙ্গের মানুষদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য কাজ করা আমার নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ।

সোমবার (২৯ মার্চ) গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে ‘স্বাধীনতা সবারই’ শীর্ষক এক অনুষ্ঠানে মেয়র এসব কথা বলেন। রাইড শেয়ারিং প্রতিষ্ঠান পাঠাও এবং জুতা প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে এটি অনুষ্ঠিত হয়।

দুইটি প্রতিষ্ঠান ৫০ জন তৃতীয় লিঙ্গের মানুষের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের দায়িত্ব নেয়। এমন উদ্যোগে মেয়র প্রতিষ্ঠান দুইটিকে ধন্যবাদ জানান। পাশাপাশি এ উদ্যোগকে ঐতিহাসিক এবং জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মত দেন। কর্মক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য এ সময় আতিকুল ইসলাম তৃতীয় লিঙ্গের মানুষদের মাঝে পাঠাও-এর সাইকেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আতিকুল ইসলাম বলেন, আমার নির্বাচনের স্লোগান ছিল, সবাই মিলে সবার ঢাকা। সুস্থ, সচল, আধুনিক ঢাকা। এই দেশে বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গের লোক থাকবে। দেশ গড়তে হলে সবাইকে লাগবে। জাতির জনক এ কথাই বলে গেছেন।

স্বাধীনতা সবারই। সবাই বলতে প্রতিটি লিঙ্গকে বোঝানো হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন তৃতীয় লিঙ্গের মানুষসহ সকলকে নিয়ে একসঙ্গে কাজ করতে চায়।

এ সময় মেয়র তার দফতরেও দুইজন তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়োগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, সব সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি দুইজন করেও চাকরি দেয়, তাহলে তৃতীয় লিঙ্গের সব মানুষেরই কর্মসংস্থান হয়ে যায়। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা