জাতীয়

২৪ ঘণ্টায় মুক্তিযোদ্ধার যাচাই-বাছাই প্রতিবেদন চায় জামুকা

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধাদের চুড়ান্ত তালিকা প্রকাশের লক্ষ্যে উপজেলা ও মহানগর পর্যায়ের যাচাই-বাছাই প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার ( ১৪ মার্চ) জামুকা এ সংক্রান্ত একটি আদেশ জারি করে। আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশের সব জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এই নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, ‘বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট নিয়মিত করতে গত ৩০ জানুয়ারি ও ৬ ফেব্রুয়ারি দেশব্যাপী উপজেলা/মহানগর পর্যায়ে যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সেই যাচাই-বাছাই প্রতিবেদন নির্ধারিত ছকে সম্পন্ন হওয়ার অনধিক ৩ কর্মদিবসের মধ্যে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে পাঠানোর নির্দেশ থাকা সত্ত্বেও অদ্যাবধি অনেক উপজেলা থেকে প্রতিবেদন পাঠানো হয়নি।

প্রতিবেদন না পাওয়ার কারণে একদিকে যেমন বীর মুক্তিযোদ্ধাদের বেসামরিক গেজেট নিয়মিতকরণ কার্যক্রম বিলম্বিত হচ্ছে, অপরদিকে উপজেলা পর্যায়ে নানাবিধ অনিয়মের অভিযোগ উত্থাপিত হচ্ছে। সেজন্য আগামী ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশে সমস্যা সৃষ্টি হচ্ছে।’

আদেশের চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত ছকে জামুকায় ইমেইলে ([email protected]) প্রতিবেদনের পিডিএফ অথবা ডকুমেন্ট ফাইল, অথবা হার্ড কপি পত্রবাহক মারফত পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করার কথা রয়েছে। যদিও ২০১৭ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া যাচাই-বাছাই প্রতিবেদন নিয়ে আপিল আবেদনের অনেকগুলোই এখনও শেষ হয়নি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা