জাতীয়

‘শেখ হাসিনার আমলে গণমাধ্যম স্বাধীন’

নিজস্ব প্রতিবেদক: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, রাজনীতিবিদ, প্রশাসন ও সরকারে অন্যান্য কর্মকর্তারা সাংবাদিকদের প্রতিদ্বন্দ্বী না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংবাদ মাধ্যমগুলোকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টায় নওগাঁ জেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নওগাঁর অনেক উন্নয়ন হয়েছে এবং হচ্ছে। গুটি কয়েক মিডিয়া ছাড়া উন্নয়নের কোনো সংবাদ তুলে ধরা হয় না। মনে হয় যেন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও সরকারে যারা থাকে তাদের সঙ্গে সাংবাদিকদের মুখোমুখি যুদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা আপনাদের প্রতিদ্বন্দ্বী না। সর্বদা সহযোগিতা করতে সদা প্রস্তুত আছি। তবে সেটা হতে হবে বস্তুনিষ্ঠ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে সংবাদ মাধ্যমগুলোকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু এর আগে সেটা ছিল না বলে দাবি করে তিনি বলেন, সাংবাদিকরা যদি স্বাধীনভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন তাহলে সমাজের লোকেরা যারা অন্যায় করে, আমি মনে করি তারা অন্যায় থেকে দূরে থাকবে। তাদের দৃষ্টি সরিয়ে নেওয়ার প্রয়াস পাবে।

মন্ত্রী বলেন, সাংবাদিকদের ঐক্যের বিকল্প নেই। সাংবাদিকদের নিজেদের মধ্যের দ্বন্দ্ব ভুলে সবাইকে ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে বুকে টেনে নিয়ে এগিয়ে যেতে হবে।

নওগাঁ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মনিরের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম ফজলে রাব্বী, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা প্রশাসক হারুন-অর-রশীদ, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সাবেক এমপি শাহিন মনোয়ারা হক প্রমুখ।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা