জাতীয়

দিনের আলোর মতো ঝকঝক করছে রাতের ঢাকা

নিজস্ব প্রতিবেদক : নতুন রাস্তায় ঝলমলে আলো। ঢাকার বিভিন্ন প্রান্তে এখন রাতের আঁধারের সঙ্গে পাল্লা দিয়ে আলো ফোটাতে ব্যস্ত এলইডি লাইট। ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বেশকিছু স্থানে এরই মধ্যে সংযোজন করা হয়েছে এই লাইট।

নিয়ন আলোর মতোই চাঁদের আলোও যেখানে ফিকে হয়েছে, সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে অত্যাধুনিক এলইডি লাইট। দিনের আলোর মতোই ঝকঝক করছে এ বাতি। মিরপুর, আগারগাঁও, শেরেবাংলা নগর, বনানী, গুলশানসহ বেশকিছু এলাকায় লাগানো হয়েছে এলইডি।

গভীর রাতেও আলোর মিছিলে যোগ দিতে ছুটে আসছেন অনেকেই। শহুরে মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে আলোয় মোড়ানো এই সড়কগুলো।

এলইডি সংযোজন হওয়ায় চলাফেরায় নিরাপদ বোধ করছেন পথচারীরা। পুরো ঢাকা শহরকে এলইডির আলোয় আলোকিত করার আহ্বান নগরবাসীর।

এদিকে আধুনিক ঢাকা গড়তে এলইডির এ প্রকল্প অনেকটা কার্যকর ভূমিকা পালন করবে বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, ঢাকা সিটিকে স্মার্ট সিটি করার জন্য এটা আমাদের প্রথম স্টেপ। আমরা রোড়ে স্মার্ট লাইট ব্যবহার করছি। সনাতনী পদ্ধতিতে সুইচ টিপে এটা চালু করতে হবে না। এই বছরের মধ্যে ঢাকাকে আলোকিত করার একটা পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রথমধাপে ৪৬ হাজার লাইট লাগানোর পরিকল্পনা থাকলেও পরবর্তীতে উত্তর সিটির প্রধান সড়কসহ অলিগলি সব খানেই এ বাতি লাগানো হবে বলেও জানিয়েছেন মেয়র আতিকুল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসতে পারল না

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা