জাতীয়

সয়াবিন তেলের দাম ঠিক করে দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক : বাজারে অস্থিরতা ঠেকাতে সয়াবিন তেলের দাম ঠিক করে দিলো সরকার। মিলগেট, পাইকারি ও খুচরা পর্যায়ে আলাদা আলাদা দামের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্যের বিপণন ও পরিবেশক নিয়োগ সংক্রান্ত জাতীয় কমিটির সভাশেষে নির্ধারিত দামের বাইরে কেনাবেচা না করার আহ্বান জানিয়েছেন তিনি।

মন্ত্রী বলেন, সিদ্ধান্ত অনুযায়ী খোলা সয়াবিন মিলগেটে বিক্রি হবে প্রতি লিটার ১০৭ টাকা দরে। যা পরিবেশক বা পাইকারি পর্যায়ে হবে ১১০ এবং খুচরায় বিক্রি হবে ১১৫ টাকা প্রতি লিটার। এছাড়া পামওয়েলের দাম নির্ধারণ করা হয়েছে মিলগেটে ৯৫ টাকা, পরিবেশক বা পাইকারি পর্যায়ে ৯৮ এবং খুচরায় ১০৪ টাকা লিটার।

বেঁধে দেয়া হয়েছে বোতলজাত সয়াবিনের দামও। মিলগেটে বোতলজাত এক লিটার সয়াবিন পড়বে ১২৩ টাকা। যা পরিবেশক পর্যায়ে ১২৭ এবং খুচরায় ১৩৫ টাকা লিটার। পাঁচ লিটারের বোতলের দাম পড়বে মিলগেটে ৫শ' ৮৫ টাকা, পরিবেশক পর্যায়ে ৬শ' টাকা এবং খুচরায় ৬শ' ২৫ টাকা।

বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে হঠাৎ দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকরা কিছুটা দ্বিধায় পড়েছেন। তবে রোজার বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ব্যবসায়ীদের আমদানি বাড়ানোর আহ্বান জানান তিনি। আশ্বাস দেন পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রতি ১৫ দিন পর দাম সমন্বয় করার।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

আশ্বাসের পর বেড়েছে গ্যাস সরবরাহ: মাহদী আমিন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

চিকিৎসার জন্য মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আবারও মালয়েশিয়া যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

শাকিবের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন নূতন

ঢাকাই সিনেমার জ্যেষ্ঠ অভিনেত্রী নূতন সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড সুপারস্টা...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

অর্পিতার ভুল শুধরে দিলেন সালমান

খান পরিবারে ধুমধাম করে পালিত হয়েছে ‘গণপতি বিসর্জন’। স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা