অনলাইন নিবন্ধনে সাড়া কম করোনার টিকায় 
জাতীয়

অনলাইন নিবন্ধনে সাড়া কম করোনার টিকায় 

নিজস্ব প্রতিবেদক : মানুষকে সুরক্ষা দিতে ৭ ফেব্রুয়ারি থেকে দেশে করোনার সুরক্ষায় গণ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। তবে শুরুতেই সম্মুখ সারিতে থাকা বিভিন্ন পেশার লোকজন টিকা পাবেন। টিকা পেতে সবাইকে অনলাইনে নিবন্ধন করার আহ্বান জানিয়েছে সরকার। এজন্য ‘সুরক্ষা অ্যাপ’ নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। কিন্তু টিকা নিতে অনলাইন নিবন্ধনে সাড়া কম বলে জানা গেছে।

সরকার প্রথম মাসেই ৬০ লাখ মানুষকে করোনার টিকা প্রদান করতে চেয়েছিল কিন্তু সংশোধন করে তা কমিয়ে ৩৫ লাখে আনা হয়েছে বলে জানা গেছে। প্রথম মাসে যারা টিকা পাবেন, তারা তৃতীয় মাসে গিয়ে আবার দ্বিতীয় ডোজ পাবেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত টিকা পেতে সম্মুখ সারিতে থাকা বিভিন্ন শ্রেণি-পেশারসহ ৮০ হাজার মানুষ নিবন্ধন করেছেন বলে বিবিসিকে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।

যা সংশোধিত ৩৫ লাখ ডোজের লক্ষ্যমাত্রার মাত্র ২ দশমিক ২৯ শতাংশ।

এদিকে, ২০২১ সালের মাঝামাঝি নাগাদ কোভাক্স প্রোগ্রামের আওতায় দেশটিতে ১ কোটি ২৮ লাখ মানুষ ভ্যাকসিনের ডোজ গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

নিবন্ধন বিষয়ে ডা. নাসিমা সুলতানা বলেছেন, দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এই কারণে হয়তো অনেকে মনে করতে পারেন যে, তার আর করোনা হবে না। এই জন্যে টিকা নিতে আগ্রহী হচ্ছেন না। তবে আমরা সবাইকে টিকা নিতে উৎসাহিত করছি। তবে, প্রথম দিকে নিবন্ধনের হার কিছুটা কম থাকলেও গত কয়েকদিনে তা বেড়েছে।

টিকা নিতে যারা অনলাইনে নিবন্ধন করতে পারছেন না, তাদের বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা টিকার নিবন্ধনে সহায়তা করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তা।

কিভাবে করবেন নিবন্ধন:-

টিকা পেতে আগ্রহীরা সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) গিয়ে অথবা মোবাইলে অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে পারবেন। অ্যাপটি ফ্রি ডাউনলোড করা যাবে। নিবন্ধনের পর সেখান থেকেই জানা যাবে, কবে কখন টিকা নিতে হবে। ১৮ বছরের কম বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবেন না।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা