জাতীয়

সারাদেশে ৬৬২ কেন্দ্রে দেয়া হবে করোনার টিকা

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণ টিকাদান শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। এজন্য সারা দেশে ৬৬২টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে। এর মধ্যে ৪৯টি থাকছে রাজধানী ঢাকাতে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খোরশীদ আলম শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে কালাজ্বরের জীবাণুর উৎস নির্মূল শীর্ষক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান।

খোরশীদ আলম জানান, সারা দেশে করোনার টিকা সংরক্ষণ ও বিতরণে ছয় হাজার ৯৯০টি দল কাজ করছে। টিকা পেতে সবাইকে নিবন্ধন করতে হবে। যদি কেউ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে না পারেন, তাহলে টিকাদান কেন্দ্রে এসে নিবন্ধনের সুযোগ থাকবে।

তিনি আরও জানান, টিকা পেতে এরইমধ্যে ‘সুরক্ষা’ অ্যাপে নিবন্ধন শুরু হয়েছে। শনিবার সকাল ১০টা পর্যন্ত ১১ হাজার মানুষ নিবন্ধন করেছেন।

দুই-এক দিনের মধ্যে নিবন্ধনের হার বাড়তে পারে জানিয়ে খোরশীদ আলম বলেন, ‘দেশের মানুষের টিকা ভীতি কেটে গেছে, সবাই নিজে থেকেই নিবন্ধন করছেন।’

ফেব্রুয়ারিতে দেশে আরও ৫০ লাখ টিকা আসছে বলে জানান তিনি। বলেন, ‘তবে এখনই দিনক্ষণ বলা যাচ্ছে না।’

গত ২১ জানুয়ারি সিরামের ২০ লাখ টিকা ভারত থেকে উপহার হিসেবে পায় বাংলাদেশ। এর চার দিন পর আসে বাংলাদেশের কেনা ৫০ লাখ টিকার ডোজ।

করোনা সংক্রমণ রোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। প্রথম দিন ২৬ জনকে টিকা দেয়া হয়। দ্বিতীয় দিন বৃহস্পতিবার ঢাকার পাঁচটি হাসপাতালে আরও ৫৪১ জনকে টিকা দেয়া হয়েছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

মেসির বিদায়ী ম্যাচ কখন, কিভাবে দেখবেন

আর মাত্র ঘড়ির কাঁটায় কয়েকটা ঘণ্টার অপেক্ষা। এরপরই থামবে ২১ বছরের এক জাদুকরি প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা