জাতীয়

৩৮তম বিসিএসের ২০৯৪ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক : ৩৮তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ৯৪ জনকে বিভিন্ন পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়।

আগামী ১৪ ফেব্রুয়ারি তাদের ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের ৩০ জুন ৩৮তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। চূড়ান্ত ফলাফলে ২ হাজার ২০৪ জন প্রার্থী ক্যাডার পদের জন্য উত্তীর্ণ হয়।

২০১৭ সালে ২০ জুন ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে কমিশন। এ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে ৩০০ জন এবং পুলিশে ১০০ জনসহ মোট ২ হাজার ২৪টি পদে নিয়োগ দেওয়ার কথা ছিল।

প্রাথমিকভাবে ৩ লাখ ৪৬ হাজার ৪৪০ জন প্রার্থী আবেদন করলেও তাদের মধ্যে ২ লাখ ৮৮ হাজার ৮৯৯ জন প্রিলিমিনারিতে অংশ নেন।

প্রিলিমিনারিতে উত্তীর্ণদের মধ্যে ১৪ হাজার ৫৪৬ জন লিখিত পরীক্ষা দিয়েছিলেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৯ হাজার ৮৬২ জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা