জাতীয়

সাবরিনার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: করোনার নমুনা পরীক্ষায় প্রতারণা মামলায় ডা. সাবরিনা চৌধুরী বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণে আদালত দিন ধার্য করেছে ১৭ ফেব্রুয়ারি।

ওইদিন সাবরিনাসহ আরও আটজনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ করা হবে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) এই আদেশ দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত।

মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য ছিল। তবে কোনো সাক্ষী আদালতে হাজির হননি। এর পরিপ্রেক্ষিতে নতুন সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে আদালত।

সংশ্লিষ্ট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান এ তথ্য জানান। মামলায় এখন পর্যন্ত ৪০ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য শেষ হলো।

মামলার অন্য আসামিরা হলেন- সাবরিনার স্বামী জেকেজির সিইও আরিফুল হক চৌধুরী, তার সহযোগী সাঈদ চৌধুরী, জালিয়াত চক্রের প্রধান হুমায়ুন কবির ও তার স্ত্রী তানজীনা পাটোয়ারী, নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্সের স্বত্বাধিকারী জেবুন্নেছা রিমা, বিপ্লব দাস ও মামুনুর রশীদ। সাক্ষ্য গ্রহণকালে ওই আট জনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ২০ আগস্ট সাবরিনাসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন একই আদালত। এর আগে ৫ আগস্ট এ মামলায় ঢাকা সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক লিয়াকত আলী।

প্রসঙ্গত, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় করোনা শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা না করেই ২৭ হাজার মানুষকে রিপোর্ট দেয় জেকেজি হেলথকেয়ার। এর বেশিরভাগই ভুয়া বলে ধরা পড়ে। এ অভিযোগে গত ২৩ জুন অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। পরে তাদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আজ যানযট এড়াতে ব্যবহার করবেন না যেসব সড়ক

রাজধানীর শাহবাগে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্ম...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশায় বিশ্ববাজারে কমল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে চুক্তির সম্ভাবনার...

লোহিত সাগরে ডুবে গেল ভারতীয় জাহাজ, ১৪ নাবিক উদ্ধার

লোহিত সাগরে ইয়েমেন উপকূলে হামলার শিকার হয়ে ডুবে গেছে ভারতের পতাকাবাহী একটি জা...

ব্রাজিল রাষ্ট্রদূতের ভিসা বাতিল যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা