জাতীয়

অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকা দাবি কৃষিবিদদের

নিজস্ব প্রতিবেদক : করোনা পরিস্থিতিতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে কৃষিবিদসহ কৃষির সঙ্গে সম্পৃক্ত সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে করোনার ভ্যাকসিন দেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন।

শুক্রবার ( ২২ জানুয়ারি) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে ২১ জানুয়ারি পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮ শতাধিক কৃষিবিদ। এরমধ্যে মারা গেছেন ৫০ জন। মহামারিকালে দেশে খাদ্য চাহিদার যোগান অব্যাহত রাখা, কৃষি কাজের বিভিন্ন প্রযুক্তি কৃষকদের মাঝে পৌঁছানোসহ সব ধরনের দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করে যাচ্ছেন কৃষিবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী ও কৃষকেরা।

নেতৃবৃন্দ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখতে গিয়ে যেসব কৃষিবিদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা জীবন উৎসর্গ করেছেন তাদেরকে সম্মুখযোদ্ধা ঘোষণা করে প্রয়োজনীয় সহায়তা ও প্রণোদনা দাবি করছি।

একইসঙ্গে সামনের কঠিন দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলায় কৃষিবিদ ও কৃষির সঙ্গে সম্পৃক্ত সবাইকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়ার বিষয়টি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর প্রতি আমরা একান্ত অনুরোধ জানাই।

সংগঠনের নির্বাহী সভাপতি কৃষিবিদ মো. হামিদুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, নির্বাহী সাধারণ সম্পাদক কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. আওলাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

শোয়েব আখতারকে চাইছে পিসিবি

ইংল্যান্ড সফরে শোচনীয় ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটের ‘থিংক ট্যাংক&rsq...

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা