জাতীয়

ডিএসসিসির অভিযানে ৩ ভবনের বর্ধিতাংশ ও ১২ বেইলি ব্রিজ অপসারণ 

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকার খালগুলোতে জলপ্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে জলাবদ্ধতা বিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় বর্জ্য অপসারণ কার্যক্রম, সীমানা নির্ধারণের পাশাপাশি কদমতলা খালের সীমানার মধ্যে থাকা একটি ৯ তলাবিশিষ্ট ভবনসহ তিনটি বহুতল ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়েছে।

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ অভিযান চালায়। সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপা এই অভিযানের নেতৃত্ব দেন।

সিটি কর্পোরেশন জানায়, কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে খালের উপর খাল পারাপারের জন্য নির্মিত ১২টি বেইলি ব্রিজ অপসারণ করা হয়। এবং দুই জনকে পনের হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন,২০০৯ এর ৯২ ধারার ৭ ও ৮ উপধারা অনুযায়ী উক্ত জরিমানা আদায় করা হয়।

অভিযানে কদমতলা ব্রিজ থেকে শুরু করে মান্ডা খালের অভিমুখে প্রবাহিত খালের উপর একটি ৯ তলা, একটি ৩ তলা ও একটি ২ তলা ভবনের খালের দিকে বর্ধিতাংশ ভেঙে অপসারণ করা হয়। অভিযান চলাকালে স্থানীয় কাউন্সিলগণ উপস্থিত ছিলেন। এ সময় এলাকাবাসী কর্পোরেশনের খাল উদ্ধার কর্মসূচির প্রশংসা করেন এবং অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদ বলেন, “ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খালগুলোতে জলপ্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান কার্যক্রমের অংশ হিসেবে কদমতলা খালের সীমানার মধ্যে থাকা তিনটি বহুতল ভবনের বর্ধিতাংশ এবং অননুমোদিত ১২টি বেইলি ব্রিজ অপসারণ করা হয়েছে।”

এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মুনিরুজ্জামানের নেতৃত্বে ধোলাইখাল ট্রাক স্ট্যান্ডে অভিযান পরিচালনা করা হয়। কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনিরুজ্জামান অভিযান প্রসঙ্গে বলেন, “ধোলাই খাল ট্রাক স্ট্যান্ডের একটি অংশে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) নির্মাণের লক্ষ্যে আজ আমরা ৬০ ফুট বাই ৬০ ফুট অংশ হতে ট্রাকগুলো সরিয়ে দিয়েছি। এই জায়গা কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে বুঝিয়ে দেওয়া হয়েছে।”

সান নিউজ/এমআর/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা