জাতীয়

ভারতে আটকে পড়াদের প্রতি প্রতিমন্ত্রীর পরামর্শ

নিজস্ব প্রতিবেদক:

ভারতে চিকিৎসা নিতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ ব্যবস্থায় দেশে আনার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

রবিবার (২৯ মার্চ) নিজের ফেসবুকে পোস্টে তিনি এ কথা জানান। সেই সঙ্গে সেখানে তাদের ফিরিয়ে আনার আগ পর্যন্ত ভারতে যেন সুব্যবস্থা করা যায় সে উদ্যোগের কথাও জানান প্রতিমন্ত্রী।

নিচে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

"ভারতে সব ধরনের যোগাযোগ বন্ধ।

আমরা শুনতে পাচ্ছি চিকিৎসা নিতে গিয়ে সেখানে কিছু বাংলাদেশী আটকা পড়েছেন এবং তাদের থাকতে অসুবিধা হচ্ছে। আমাদের দূতাবাস ইতিমধ্যে একটি প্রাথমিক তালিকা প্রস্তুত করেছেন, যারা এখনও জানাননি,

আপনাদের অনুরোধ করছি, আপনারা একসাথে কতজন, কোথায় আছেন, নাম, বয়স, পাসপোর্ট নম্বর, যোগাযোগের জন্য মোবাইল নম্বর আমাদের দিল্লিতে অবস্থিত দূতাবাসে জানান। আমাদের দিল্লিতে দূতাবাসের টেলিফোন নমর 85955-52494 (অথবা মুম্বাই কন্সুলেট 98331 59930. যারা ইতিমধ্যে জানিয়েছেন তাদের আবার জানানোর প্রয়োজন নেই।

পূর্ণ তালিকা পেলে আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে সুবিধা হবে। আপনাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে না পারা পর্যন্ত অন্তত আমরা চেস্টা করবো স্থানীয় কর্তৃপক্ষ যেন আপনাদের চাহিদার বিষয়গুলো দেখভাল করেন।

আর যারা ফিরে আসতে চান তাদেরকে আশকোনা হাজি ক্যাম্পে এবং যারা চিকিৎসাধীন তারা কুর্মিটোলা বা অন্য হাসপাতালে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সম্মতি দিতে হবে।"

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

বিটিভিতে শুরু হচ্ছে ‘কিংবদন্তির সান্নিধ্যে’

দেশের বিভিন্ন অঙ্গনে প্রতিষ্ঠিত গুণিজনদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প নিয়ে...

মুন্সীগঞ্জে বৈদ্যুতিক খুঁটি রেখেই ড্রেন নির্মাণ

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান সড়ক জুবিলী রোডে বৈদ্যুতি...

শিশু নির্যাতনের অভিযোগে মোংলা বন্দর কর্মচারী বরখাস্ত

মোংলা বন্দর কর্তৃপক্ষের এক কর্মচারীর বিরুদ্ধে প্রত...

মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে উত্তাল সাভার-আশুলিয়া

পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের পঞ্চম দিনেও উত্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা