জাতীয়

কর্মপরিকল্পনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রথম

নিজস্ব প্রতিবেদক : ২০১৯-২০ অর্থবছরে দেশের বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা ও সার্বিক মূল্যায়নে ১০০ নম্বরের ভিত্তিতে ৫২টি মন্ত্রণালয়/বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। এ অর্জনে ৩ জানুয়ারি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারীকে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (১১ জানুয়ারি) ৫২ মন্ত্রণালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করায় এ কৃতিত্ব প্রসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী বলেন, 'প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন করে ডিজিটাল পদ্ধতিতে মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার জন্য এই অর্জন সম্ভব হয়েছে।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে এ ধরনের অর্জনের জন্য আমি আরও বেশি গৌরব অনুভব করছি।এ ধরনের কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জয়নুল বারী। একইসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সব কর্মকর্তা-কর্মচারীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

এদিকে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, 'সরকারি প্রতিষ্ঠানের উদ্ভাবন কার্যক্রমকে সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক, প্রাতিষ্ঠানিকীকরণ এবং দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে ২০১৫ সাল থেকে বার্ষিক উদ্ভাবন কর্ম-পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল। বর্তমান সরকার ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে বদ্ধপরিকর।

এই উন্নয়ন রূপকল্প উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করা হলে সুশাসন ও জবাবদিহিতাসহ টেকসই উন্নয়নের পথ সুগম হবে। মন্ত্রণালয়/বিভাগসমূহের উদ্ভাবন কার্যক্রম সরকার গৃহীত কর্মপরিকল্পনা বাস্তবায়নে গতিশীল ভূমিকা রাখে বলে আমার বিশ্বাস।

চিঠিতে মন্ত্রীপরিষদ সচিব আরও লিখেছেন, 'বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনার যথাযথ বাস্তবায়ন উন্নয়ন অর্জনের পথকে আরও সুদৃঢ় করবে বলে আমার প্রত্যাশা। বার্ষিক উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রচেষ্টায় মন্ত্রিপরিষদ বিভাগ সবসময় আপনার পাশে থাকবে।'

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

সাভারে গো প্রজনন কেন্দ্রে হামলা, গ্রেপ্তার ১; বাদীকে হুমকি

সাভার কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্রের আবাসিক এলাকায় মাছ ধরাকে কেন্দ...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে আমেরিকা!

দিল্লিতে আয়োজিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আন্তর্জাতিক সম্মেলনে বিশ্ব রাজনীতির চ...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা