জাতীয়

অবশেষে শীতের অভিমান শেষ হচ্ছে

সান নিউজ ডেস্ক : আসছে মাঘ। এ সময় শীতে কাঁপন ধরার কথা; কিন্তু তা হচ্ছে না। ডিসেম্বরে এক সপ্তাহের শৈত্যপ্রবাহ বিদায় নেওয়ার পর রাজধানীসহ দেশের বেশিরভাগ এলাকায় যেন বসন্তের আবহ। এক সপ্তাহেরও বেশি সময় ধরে দিনে রোদ, রাতেও উত্তাপ ছড়াচ্ছে। অবশেষে শীতের অভিমান শেষ হচ্ছে।

সোমবার (১১ জানুয়ারি) থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরপর চলতি মাসে মাঝামাঝিতে আসতে পারে শৈত্যপ্রবাহ, যা দুই থেকে তিন দিন স্থায়ী হতে পারে।

হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে আরব সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ুকে চিহ্নিত করে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, সোমবার রাত থেকে তাপমাত্রা কমতে শুরু করবে।

চলতি মাসের মাঝামাঝিতে একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। প্রথমে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ হলেও এর তীব্রতা বাড়তে পারে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে চলতি মাসের শেষের দিকে আরেকটি তীব্র শৈত্যপ্রবাহ আসতে পারে। সেটি বেশ কয়েক দিন স্থায়ী হতে পারে।

তিনি বলেন, গত বছর ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্তও দেশের কোনো কোনো জায়গায় শৈত্যপ্রবাহ ছিল। সেই হিসেবে বলা যায়, এখনই শীতের শেষ নয়।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষজ্ঞ কমিটির এক প্রতিবেদনও বলছে, মাঘে বেশ ভালোভাবেই জেঁকে ধরবে শীত। জানুয়ারিতে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দেশে দু-একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ৩১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার তাপমাত্রা নেমেছিল ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা