জাতীয়

বিশিষ্ট সাংবাদিক নির্মল সেনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা ব্যাক্তিত্ব, মুক্তিযোদ্ধা নির্মল সেনের অষ্টম মৃত্যুবার্ষিকী শুক্রবার ৮ জানুয়ারি। ২০১৩ সালের ৮ জানুয়ারি তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে পরলোকগমন করেন।

শুক্রবার( ৮ জানুয়ারি) তার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোটালীপাড়ায় নির্মল সেন স্মৃতি সংসদ এক স্মরণ সভার আয়োজন করেছে।

১৯৩০ সালের ৩ আগস্ট গোপালগঞ্জের কোটালীপাড়ার দিঘীরপাড় গ্রামে এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন নির্মল সেন। তার বাবা সুরেন্দ্র নাথ সেনগুপ্ত কোটালীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশনের গণিত শিক্ষক ছিলেন। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে নির্মল সেন পঞ্চম। দেশ বিভক্তির পরে নির্মল সেনের পিতা-মাতা অন্য ভাই বোনদের সঙ্গে নিয়ে কলকাতা চলে যান।

জন্মভূমির প্রতি অকুণ্ঠ ভালোবাসার কারণে তিনি এ দেশে থেকে যান এবং ঝালকাঠি জেলায় তার পিসির বাড়িতে বড় হন। তিনি কলসকাঠি বিএম একাডেমি থেকে ম্যাট্রিক, বরিশাল বিএম কলেজ থেকে আইএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাশ করেন।

স্কুলজীবন থেকে নির্মল সেনের রাজনৈতিক জীবন শুরু হয় ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে। কলেজ-জীবনে তিনি অনুশীলন সমিতির সদস্য ছিলেন। পরবর্তীকালে তিনি আরএসপিতে যোগ দেন। দীর্ঘদিন তিনি শ্রমিক কৃষক সমাজবাদী দলের সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৫৯ সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার মধ্যে দিয়ে নির্মল সেন তার সাংবাদিক জীবন শুরু করেন। তারপর দৈনিক আজাদ, দৈনিক পাকিস্তান, দৈনিক বাংলা পত্রিকায় সাংবাদিকতা করেন। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিষয়ে অতিথি শিক্ষক হিসেবেও শিক্ষকতা করেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

ইসলামী ব্যাংকের উপশাখাসমূহের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার চারটি জোন ও দুইটি কর্পোরেট শাখা, ময়মনস...

আলভারেজকে ধরে রাখতে রোমেরোকে দলে টানতে চায় আতলেতিকো

জুলিয়ান আলভারেজকে আতলেতিকো মাদ্রিদে ধরে রাখতে নতুন কৌশল নিয়েছে স্প্যানিশ ক্লা...

অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী, ‘ফলাফল তোমার পরিচয় নয়’

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার আহ্বান জ...

এক ব্যক্তির পেটে ১৮০ পেরেক ও চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু

চীনের ইউনান প্রদেশে এক ব্যক্তির পাকস্থলী থেকে ১৮০টি লোহার পেরেকসহ বিপুল পরিমা...

বিয়ে করলেই পাবেন ৫ লাখ, মানতে হবে যেসব শর্ত

আন্তঃজাতীয় বিয়েকে উৎসাহিত করতে আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকার। বর্ণপ্রথা ও স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা