জাতীয়

সমাধান হলো পদ্মা সেতুর রেল ক্রটি

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : অবশেষে পদ্মা সেতুর রেলের ত্রুটির সমাধান আসতে শুরু করেছে। পাইল বাড়িয়ে দিয়ে ‘রি-ডিজাইন’ করে সমস্যা সমাধান হয়েছে জাজিরা প্রান্তে। আর মাওয়া প্রান্তে খুঁটি উঠে যাওয়ায় ডিজাইনে পরিবর্তন আনা হবে। সেতু কর্তৃপক্ষ, রেল প্রকল্পের এমন সমাধানে সম্মত হয়েছে। গত ১৪ সেপ্টেম্বর পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের হেডরুম উচ্চতার ত্রুটি প্রকাশ পায়।

আগের নকশায় দেশের সড়কপথের হেডরুমের ক্ষেত্রে হরাইজন্টাল ১৫ মিটার ও ভার্টিক্যাল ৫ দশমিক ৭ মিটার পরিমাপকে স্ট্যান্ডার্ড মানা হলেও পদ্মা সেতুর রেল প্রকল্পে তা মানা হয়নি। এতে সেতুতে ট্রাক, কাভার্ডভ্যান ও দ্বিতল বাস প্রবেশ করতে পারবে না- আশঙ্কায় সেতু কর্তৃপক্ষ রেল প্রকল্পের কাজে আপত্তি দেয়।

প্রায় ৬ মাস পর পদ্মা সেতুর রেললাইন প্রকল্পের ত্রুটির সমাধান বেরিয়েছে। সেতুর দুই পাড়ে রেললাইনের সঙ্গে সড়কের উচ্চতা ও প্রস্ততার ত্রুটি ধরা পড়েছিল গত জুন মাসের দিকে। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ত্রুটির দ্রুত সমাধান হয়। সংকটের সহজ সমাধানে খুশি পদ্মাপাড়ের মানুষ।

পদ্মার সেতুর নির্মাণকর্মী আবু বকর বলেন, পদ্মা সেতুর প্রকল্পে রেলওয়ের যে ত্রুটি ছিল সেটা সমাধান করা হয়েছে। এতে রেলওয়ের কাজও যথাসময়ে শেষ হবে।

কর্মকর্তারা বলছেন, বিশেষজ্ঞদের পরামর্শে রেল প্রকল্পের খুঁটিতে পাইল বাড়িয়ে দিয়ে এ সমাধান বের করা হয়েছে। জাজিরা প্রান্তে খুঁটিটি তৈরি না হওয়ায় সমাধানে এই প্রান্তে খুঁটি না ভেঙেই প্রয়োজনীয় উচ্চতা ও প্রস্থ বাড়ানো হয়েছে। তবে মাওয়া প্রান্তে খুঁটিটি তৈরি হয়ে যাওয়ায় এটির সমাধান আসবে ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন চৌধুরী, আমরা একটা পাইল বাড়িয়ে ওনাদের (প্রকল্প কর্মকর্তা) যে চাহিদা সেটা পূরণ করা হয়েছে।

মূল পদ্মা সেতুর ভেতরে ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার দীর্ঘ সেতু ও রেললাইন নির্মাণ কাজ করছে সেতু কর্তৃপক্ষ। সেতুর দুই পাড়ে সংযোগ সড়কে ওঠানামার ক্ষেত্রে এই ত্রুটি দেখা দিয়েছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা