জাতীয়

লন্ডন থেকে আসা ৪২ যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

নিজস্ব প্রতিনিধি, সিলেট : করোনার নতুন স্ট্রেইন নিয়ন্ত্রণে সরকারের নেয়া নতুন সিদ্ধান্তের পর সোমবার (০৪ জানুয়ারি) লন্ডন থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে সিলেটে নামা ৪২ যাত্রীকে কঠোর নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

বিমান ৪৮ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর সিলেটে নামা যাত্রীদের (এক শিশু যাত্রী তালিকাভুক্ত নয়) প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। বাকিরা সিলেট থেকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংশ্লিষ্টরা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটটি দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কঠোর নিরাপত্তার মধ্যে বিমানবন্দর গেটে থাকা বিআরটিসি বাসে করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য নিয়ে যাওয়া হয়।

‘যাত্রীদের নিজ খরচে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘প্রথমে তাদেরকে কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত হোটেল হলি গেইটে নেওয়া হয়েছে। তাদের কেউ যদি সে হোটেলের ব্যবস্থাপনায় সন্তুষ্ট না হন, তাহলে নির্ধারিত উন্নতমানের হোটেল স্টার প্যাসিফিকে নেওয়া হবে।’

কোয়ারেন্টিনে থাকা অবস্থায় কোন যাত্রী যাতে বের না হতে পারেন বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা না করেন, সে জন্য এ হোটেলগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থাও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন স্ট্রেইনের বিস্তার লাভের পর সেদেশের সঙ্গে বাংলাদেশের বিমান যোগাযোগ বন্ধের দাবি উঠেছিল। তবে বিমান যোগাযোগ বন্ধ না করে যাত্রীদের জন্য বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের সিদ্ধান্ত নেয় সরকার, যা গত ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে।

আজ যুক্তরাজ্য থেকে আসা এই ফ্লাইটে মোট ২০০ জন যাত্রী আসার কথা থাকলেও বাধ্যতমূলক কোয়ারেন্টিন আদেশ জারির পর ১৫২ জন যাত্রী তাদের টিকেট বাতিল করেছেন বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে।

যুক্তরাজ্যে ধরা পড়া করোনাভাইরাসের নতুন স্ট্রেইন নিয়ে গত মাসের প্রথম থেকেই বিশ্বব্যাপী আলোচনা শুরু হয়। এরপর এই স্ট্রেইনটি বাংলাদেশেও পাওয়া যাওয়ায় যুক্তরাজ্যের সঙ্গে উড়োজাহাজ যোগাযোগ বন্ধের দাবি উঠে। পরে সরকার বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের আদেশ জারি করে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা