জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদে পিছু হটবে না ডিএনসিসি : মেয়র আতিক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ইব্রাহিমপুর খালের সীমানায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরশন (ডিএনসিসি)।

সোমবার (৪ জানুয়ারি) বেলা ১২টা থেকে ডিএনসিসির এই অভিযান শুরু হয়।

উচ্ছেদ অভিযান শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘পানি প্রবাহের জন্য খাল উদ্ধারের বিকল্প নেই। তাই এবার খালের সীমানার মধ্যে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে পিছু হটবে না ডিএনসিসি। জায়গা উদ্ধারের দুই ঘন্টা পর আবার দখলের সুযোগ দেয়া হবে না। জনগণের সহযোগিতা নিয়ে খাল উদ্ধার করা হবে।’

তিনি বলেন, ‘ডিএনসিসির অধীনে থাকা খালের পাড়গুলো দখলমুক্ত করে গাছ লাগানো হবে। এছাড়া পথচারীদের হাটা-চলার পথ, সাইকেল লেনসহ সৌন্দর্য বাড়ানো হবে।’

মেয়র আরও বলেন, ‘খালের সীমানা নির্ধারণে সিএস ম্যাপ অনুসরণ করা হবে, সিটি জরিপকে গুরুত্ব দেয়া হচ্ছে না। সে অনুযায়ী উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এখানে এই কাজ বাস্তবায়নে যত বাধাই আসুক, ডিএনসিসি পিছু হটবে না। দখলদারদের পেছনে যত ক্ষমতাবানরা থাকুক না কেন, কোনো রকম ছাড় দেয়া বা দয়া করা হবে না।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

রায়পুরার বিদ্যালয়কে দ্রুত কলেজে রূপান্তরের ঘোষণা সচিব জিয়াউল হকের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক শি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা