জাতীয়

ভাস্কর্য ভেঙে বঙ্গবন্ধুর আদর্শ মুছে ফেলা যাবে না : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ভাস্কর্য ভেঙে বঙ্গবন্ধুর আদর্শকে কোনদিন মুছে ফেলা যাবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় ধর্মান্ধ ও ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী।

সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে কৃষি মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধের ভয়াবহ দিনগুলোর স্মৃতিচারণ করে কৃষিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে এদেশের মুসলমান-হিন্দু-খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ জীবনকে তুচ্ছ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অথচ এই স্বাধীন বাংলাদেশে ধর্মান্ধ ও ধর্ম ব্যবসায়ীরা ধর্মের নামে মানুষকে নির্যাতন করে, হত্যা করে। এসব ধর্মান্ধদের নির্মূল করতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দূরদর্শিতায় করোনার মধ্যেও দেশের অর্থনীতি স্থিতিশীল ও শক্তিশালী অবস্থায় রয়েছে। যে কয়েকটি দেশে ইতিবাচক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে তার মধ্যে বাংলাদেশ রয়েছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, কিছু লোক নানা অজুহাতে দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সচিব মো. মেসবাহুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান। স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. হাসানুজ্জামান কল্লোল।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা