জাতীয়

পুলিশের অন্তরে নৈতিকতার বীজ বপন করতে হবে : আইজিপি

নিজস্ব প্রতিনিধি, রাজশাহী : পুলিশের অন্তরে নৈতিকতার বীজ বপন করতে হবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজশাহীর বাংলাদেশ পুলিশ একাডেমি (সারদা) চেমনি মিলনায়তনে ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, “জনগণের সাথে দুর্ব্যবহারকারী, দুর্নীতিবাজদের আমরা পুলিশে দেখতে চাই না। আমরা পুলিশে জঞ্জাল পরিষ্কার করতে চাই। আমরা ভালো পুলিশ চাই। বাংলাদেশ পুলিশকে জনগণের পুলিশ হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি বলেন, “আমরা পুলিশে পরিবর্তনের সূচনা করেছি। আমাদেরকে পরিবর্তন হতে হবে। এটা যুগের প্রয়োজন, সময়ের চাহিদা। পুলিশের প্রশিক্ষণে পরিবর্তন আনা হয়েছে, প্রশিক্ষণ মডিউল নতুন করে সাজানো হয়েছে। আমরা পুলিশের প্রশিক্ষণকে প্রায়োগিক করতে চাই।”

প্রশিক্ষকদের আন্তরিকতা ও গুরুত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে পুলিশ প্রধান বলেন, “প্রতিটি প্রশিক্ষণার্থীকে এমন যত্ন নিয়ে গড়ে তুলতে হবে যাতে তারা প্রত্যেকে এক একজন পেশাদার পুলিশ সদস্য হিসেবে দেশের সেবা ও জনগণের কল্যাণে অবদান রাখতে পারে। সারদা থেকেই প্রতিটি পুলিশ সদস্যের অন্তরে নীতিবোধ ও নৈতিকতার বীজ এমনভাবে বপন করতে হবে, যা তারা আজীবন ধরে রাখতে পারে “

এর আগে আইজিপি সকালে একাডেমির প্যারেড গ্রাউন্ডে আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য ৩৭তম সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতির পরিদর্শন করেন। পুলিশ সদর দপ্তর থেকে এইসব তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পুলিশের এআই‌জি (মি‌ডিয়া এন্ড পাব‌লিক রি‌লেশন্স মো. সো‌হেল রানা।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৫৩৪১০ জন বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে মঙ্গলবার (১২ মে) দি...

পটুয়াখালীর বিভিন্ন রুটে বাড়ছে যাতায়াত ব্যয়

সারাদেশের অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী স্পিডবোটের যা...

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

আওয়ামী লীগের প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা, সাবেক গৃহা...

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্র...

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক সেন্ট্রাল ল্যাবরেটরির উদ্যোগে হামে...

বিশ্বকাপ ফাইনালের হাফটাইমে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা ও বিটিএস

ফুটবল আর সংগীত এক জগৎ না। কিন্তু ফুটবল বিশ্বকাপ এল...

ফতুল্লায় গ্যাস বিস্ফোরণ: বাবা ও বোনের পর চলে গেল ছোট্ট মুন্না

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বাসায় গ্যাসের লাইনের...

রেললাইনে হেঁটে গেম খেলছিল দুই কিশোর, ট্রেনে কাটা পড়ে মৃত্যু

গাজীপুরের ধীরাশ্রম এলাকায় ট্রেনে কাটা পড়ে দুই কি...

দীপু মনি, বাবু ও রুপাকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

দীর্ঘ ১৩ বছর আগে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফা...

বিশ্বকাপের আগে জোড়া গোলে লিওনেল মেসির বার্তা

বিশ্বকাপ শুরুর আগে দুর্দান্ত ছন্দে রয়েছেন লিওনেল ম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা