জাতীয়

দিল্লির কৃষক আন্দোলনে কম্বল পাঠালো গণস্বাস্থ্যকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক : ভারত সরকার কর্তৃক নয়া ৩টি কৃষি আইন বাতিলের দাবিতে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে রাজপথে অবস্থানরত ভারতের আন্দোলনরত কৃষকদের জন্য ২ হাজার কম্বল বিতরনের জন্য ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কাছে হস্তান্তর করেছে গণস্বাস্থ্য কেন্দ্র।

বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) সকালে গুলশানে ভারতীয় হাইকমিশনে কম্বলগুলো হস্তান্তর করা হয়। কয়েকদিন আগে আন্দোলনরত কৃষকদের দুর্দশা দেখে ভারতীয় হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামীর উদ্দেশে চিঠি দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ড. জাফরুল্লাহ চৌধুরী

সেখানে দিল্লির রাস্তায় ঠান্ডায় কষ্ট পাওয়া আন্দোলনরত কৃষকদের কম্বলগুলো পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। নয়া দিল্লিতে তাপমাত্র ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে ও ৩৭ জন কৃষক ঠান্ডার মারা গেছে, এ কথা চিঠিতে উল্লেখ করা হয়। জানান, বাংলাদেশের গ্রামীণ কারিগররা এই কম্বল হাতে তৈরি করেছেন।

চিঠিতে একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় ভারতীয়দের সহযোগিতার কথা স্মরণ করেন ড. জাফরুল্লাহ, তুলে ধরেন গণস্বাস্থ্য কেন্দ্রের শুরুর কথা যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশ ফিল্ড হসপিটাল নামে প্রতিষ্ঠিত হয়।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা