জাতীয়

বিমানবন্দরে শক্তিশালী বোমা উদ্ধারের মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শক্তিশালী বোমা উদ্ধারের মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিমানবন্দরের এক্সপোর্ট কার্গো অ্যাপ্রোন এরিয়ার আট নম্বর গেটের অদূরে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী।

মহড়ায় দেখানো হয়, ‘দুবাইগামী বিজি ৭৩৭ ফ্লাইটে শক্তিশালী বোমা রাখা আছে। যেকোনও সময় বিস্ফোরণ ঘটবে।’ এমন হুমকি দিয়ে সকালে প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ার ও পরবর্তীতে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ তৌহিদুল আহসানের কাছে দুটি কল আসে। নাম পরিচয় জানার আগেই সংযোগ বিছিন্ন করে দেন হুমকিদাতা। শাহজালালের পরিচালক বোমা রাখার হুমকির বিষয়টি আমলে নিয়ে টেলিফোনের ব্যাপারে তৎপর হয়ে ওঠেন। বিমানবাহিনী ও সেনাবাহিনী, ডিএমপি ও এপিবিএনসহ সংশ্ষ্টি সকলকে ঘটনাটি অবহিত করা হয়।

খবর পেয়ে বিমান বাহিনী, সেনা, এপিবিএন, পুলিশ, আনসার সদস্য, ফায়ার সার্ভিস ইউনিট, অ্যাম্বুলেন্স, স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা ছুটে আসেন। এরপর বিমানবন্দরের পরিচালকের নেতৃত্বে দুঃসাহসিক অভিযান শুরু হয়। প্রথমেই ফ্লাইটের যাত্রী, পাইলট ও ক্রুসহ কয়েকজনকে নিরাপদে নামিয়ে আনা হয়। দ্রুত নামতে গিয়ে যাত্রীদের কেউ কেউ আহত হন।

মহড়ায় আরও দেখানো হয়, বিমান বাহিনীর চৌকস বোমা নিস্ক্রিয় ইউনিট বিমানের ভেতরে ও বাইরে বোমা খুঁজতে থাকেন। অবশেষে খুঁজে পাওয়া যায় বোমা রাখা লাগেজটি। বিশেষ পদ্ধতিতে নিচে নামিয়ে এনে এটি নিস্ক্রিয় করা হয়। এরপর আহত যাত্রীদের হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে দ্রুত পাঠানো হয়। বোমা নিস্ক্রিয় করার পর বিমানবন্দর ও আশপাশের এলাকা নিরাপদ কিনা তা খতিয়ে দেখতে ডিএমপি ও র্যাবের ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। শ্বাসরুদ্ধকর অভিযান শেষে বিমান ও পার্শ্ববর্তী এলাকা নিরাপদ ঘোষণা করেন বিমানবন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা।

আন্তর্জাতিক ফ্লাইট অপারেশন রুলস অনুসারে প্রতি দুই বছর পর পর নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে মহড়া করতে হয়। এরই অংশ হিসেবে এদিন এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে শাহজালাল বিমানবন্দরের পরিচালক জানান, সম্মিলিত প্রচেষ্টায় যেকোনও দুর্যোগ মোকাবিলায় আমরা প্রস্তুত।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা