জাতীয়

সমরাস্ত্র উৎপাদন শিল্পে বিনিয়োগ করতে আগ্রহী তুরস্ক

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবস্থানরত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু বলেছেন, তুরস্ক বাংলাদেশে সমরাস্ত্র ও নির্মাণ শিল্পে বিনিয়োগ করার আগ্রহ রয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে মিলিত হন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু।

বৈঠক শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু সাংবাদিকদের বলেন, তুরস্ক তাদের প্র‍য়োজনীয় সমরাস্ত্রের ৭৫ শতাংশই নিজেদের দেশে উৎপাদন করে থাকে। তবে বাংলাদেশ আগ্রহী হলে সমরাস্ত্র খাতে তুরস্ক বিনিয়োগ করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের নির্মাণ শিল্পখাতের বেশিরভাগ প্রকল্পে চীনের বিনিয়োগ রয়েছে। তবে তুরস্কের এ খাতে অভিজ্ঞতা রয়েছে। বাংলাদেশ আগ্রহী হলে আমরা এ খাতে বিনিয়োগ করতে চাই।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগ্লু ২২ ডিসেম্বর মঙ্গলবার রাতে দুইদিনের সফরে ঢাকায় আসেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিমানবন্দরে তাকে স্বাগত জানান। বুধবার বেলা সাড়ে ১১ টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তিনি বৈঠক করেন এবং ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।

সান নিউজ/এসএ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা